Achira News Logo
Achira News

নির্বাচনের ফল খারাপ হওয়ায় তৃণমূল নেতা বিবেক গুপ্তের পদত্যাগ

Dainik Statesman
নির্বাচনের ফল খারাপ হওয়ায় তৃণমূল নেতা বিবেক গুপ্তের পদত্যাগ
Full News
Share:

বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর বড় সিদ্ধান্ত নিলেন জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক বিবেক গুপ্ত। সোমবার গভীর রাতে সমাজমাধ্যমে পোস্ট করে তিনি তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। নিজের ব্যর্থতার দায় স্বীকার করে দলের নেতৃত্বের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন তিনি। এবারের নির্বাচনে জোড়াসাঁকো কেন্দ্র থেকে টিকিট পাননি বিবেক। তৃণমূল প্রার্থী হিসেবে লড়েছিলেন বিজয় উপাধ্যায়, কিন্তু শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন বিজেপির বিজয় ওঝা। প্রায় পাঁচ হাজারের বেশি ভোটে এই জয়ের পরই দলের ভিতরে চাপ বাড়তে শুরু করে।তৃণমূলের হিন্দিভাষী সেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন বিবেক গুপ্ত। তবে পশ্চিম বর্ধমান ও উত্তর দিনাজপুরের মতো হিন্দিভাষী অধ্যুষিত এলাকাগুলিতে দলের ফল আশানুরূপ হয়নি। এই প্রেক্ষিতেই নিজের উপর দায় নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ২০২৬ সালের নির্বাচনে দলের ফলাফলের পূর্ণ দায় তিনি নিচ্ছেন এবং একজন দায়িত্বশীল নেতা হিসেবে নিজের ব্যর্থতা স্বীকার করছেন। পাশাপাশি জোড়াসাঁকোর মানুষের উদ্দেশেও আলাদা বার্তায় তিনি বলেন, এলাকার মানুষ তাঁদের রায় স্পষ্টভাবে জানিয়েছেন এবং নতুন বিধায়ককে কাজ করার সুযোগ দিয়েছেন।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

নির্বাচনের ফল খারাপ হওয়ায় তৃণমূল নেতা বিবেক গুপ্তের পদত্যাগ | Achira News