Achira News Logo
Achira News

নির্বাচনের ফলাফল ঘোষণার আগে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের আশঙ্কা

EI Samay
নির্বাচনের ফলাফল ঘোষণার আগে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের আশঙ্কা
Full News
Share:

রাত পোহালেই ভোটের ফল ঘোষণা। তার আগে আজ রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে ঝড়বৃষ্টির দাপট।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ রবিবার ও আগামিকাল সোমবার— দু’দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ সতর্কতা রয়েছে মালদা জেলার জন্য। যার জেরে ব্যাঘাত ঘটতে পারে ভোট গণনায়।রবিবার সকাল থেকেই কলকাতার আকাশে কখনও মেঘ আবার কখনও চড়া রোদ। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দুপুরের পর থেকে কলকাতায় বাড়বে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে আজ রবিবার। এই জেলাগুলিতে প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টি বাড়বে সোমবার ভোটের গণনার দিন। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল।শুধু দক্ষিণবঙ্গ নয় বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পার্বত্য এলাকা-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

নির্বাচনের ফলাফল ঘোষণার আগে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের আশঙ্কা | Achira News