Achira News Logo
Achira News

নির্বাচনের ফলাফলের জন্য অমিত শাহ পশ্চিমবঙ্গকে অভিনন্দন জানিয়েছেন, উন্নয়ন ও সাংস্কৃতিক পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন

Dainik Statesman
নির্বাচনের ফলাফলের জন্য অমিত শাহ পশ্চিমবঙ্গকে অভিনন্দন জানিয়েছেন, উন্নয়ন ও সাংস্কৃতিক পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন
Full News
Share:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে বঙ্গবাসীর উদ্দেশে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে এই ফলাফলকে তিনি মানুষের ‘বিশ্বাসের জয়’ হিসেবে দেখছেন। অমিত শাহ তাঁর বার্তায় বলেন, বঙ্গবাসী যে বিপুল জনসমর্থন দিয়েছেন, তা ভয়, তুষ্টিকরণ এবং অনুপ্রবেশকারীদের সমর্থনকারী রাজনীতির বিরুদ্ধে শক্ত বার্তা। তাঁর দাবি, এই রায় এমন এক শিক্ষা, যা ভবিষ্যতে এই ধরনের রাজনীতি করা দলগুলি সহজে ভুলতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, মানুষ যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আস্থা রেখেছেন, তা পূরণ করতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর কথায়, এই ফলাফল কেবল রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের পথও প্রশস্ত করবে। বঙ্গের ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার প্রসঙ্গেও তিনি বক্তব্য রাখেন। চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের স্মরণ করে তিনি বলেন, এই পবিত্র ভূমির হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে বিজেপি সর্বশক্তি দিয়ে কাজ করবে। অমিত শাহ আরও বলেন, গঙ্গার উৎস থেকে গঙ্গাসাগর পর্যন্ত আজ বিজেপির পতাকা উড়ছে—এটি দলের প্রতিটি কর্মীর কাছে গর্বের মুহূর্ত। তিনি বঙ্গবাসীকে প্রণাম জানিয়ে এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে বিজেপি শীর্ষ নেতৃত্ব রাজ্যের ভোটারদের উদ্দেশে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক বার্তাও স্পষ্ট করতে চাইছে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

নির্বাচনের ফলাফলের জন্য অমিত শাহ পশ্চিমবঙ্গকে অভিনন্দন জানিয়েছেন, উন্নয়ন ও সাংস্কৃতিক পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন | Achira News