Achira News Logo
Achira News

পাকিস্তান ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে পুনর্বহাল না করা পর্যন্ত ভারতের ম্যাচ খেলতে অস্বীকার করেছে

EI Samay
পাকিস্তান ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে পুনর্বহাল না করা পর্যন্ত ভারতের ম্যাচ খেলতে অস্বীকার করেছে
Full News
Share:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) নাটক যেন কিছুতেই থামার নাম নিচ্ছে না। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে শিরোনামে উঠে আসছে তারা। প্রথমে ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে বেঁকে বসে PCB, আর এ বার সেই ম্যাচ খেলতে নতুন শর্ত জুড়ে দিল পাকিস্তান।পাকিস্তানি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশকে যদি আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরানো হয়, তবেই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা। প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা থাকলেও, PCB ইতিমধ্যেই সেই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।এর মূল কারণ, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে ছেঁটে ফেলে, কারণ হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) সব ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার দাবি তোলে। BCB-র এই আকস্মিক দাবির নেপথ্যে ছিল মুস্তাফিজ়ুর রহমানকে IPL থেকে বাদ দেওয়া নিয়ে তৈরি হওয়া অসন্তোষ।ICC এই দাবি মানতে রাজি হয়নি। বিষয়টি ভোটিংয়ে গেলে BCB সেখানে বড় ব্যবধানে হেরে যায়। তবুও নিজেদের দাবিতে অনড় থাকে বাংলাদেশ বোর্ড। শেষ পর্যন্ত ICC কঠোর সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেয়।বাংলাদেশ বাদ পড়ার পরই বিষয়টিকে রাজনৈতিক রং দিতে শুরু করে পাকিস্তান। PCB এ নিয়ে নিজেদের সরকারের সঙ্গে আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয় যে, পাকিস্তান বিশ্বকাপে খেলবে ঠিকই, কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে।পাকিস্তানের এই অবস্থানের ফলে ICC তাদের কড়া সতর্কবার্তা দিয়েছে। এমন কী এই সিদ্ধান্তের জন্য পাকিস্তানকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেও জানানো হয়েছে। PCB বিষয়টি ভালো ভাবেই জানে। তাই মনে করা হচ্ছে, চাপ বাড়লে খুব শীঘ্রই এই ইস্যুতে ইউ-টার্ন নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

পাকিস্তান ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে পুনর্বহাল না করা পর্যন্ত ভারতের ম্যাচ খেলতে অস্বীকার করেছে | Achira News