আজকাল ওয়েবডেস্ক:পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর থেকেই বর্ডারের দুই প্রান্ত থেকেই ক্রিকেট বিশেষজ্ঞরা মতামত দিচ্ছে। উৎকণ্ঠায় ক্রিকেট ভক্তরা। ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে। পাকিস্তান সরকারের দাবি, বাংলাদেশের পাশে দাঁড়াতেই তাঁদের এমন সিদ্ধান্ত। কিন্তু ক্রিকেট পণ্ডিতরা অন্য কথা বলছে। পিসিবির বিরুদ্ধে দ্বৈত আচরণের দাবি করা হয়েছে। এমনকী পাকিস্তানের কয়েকজন প্রাক্তন তারকা এই সিদ্ধান্ত সমর্থন করেনি। হতাশা ব্যক্ত করেন শহিদ আফ্রিদি এবং মহম্মদ ইউসুফ। পাকিস্তানের এই সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছেন না সুনীল গাভাসকর। গত কয়েক বছরে একাধিক ক্রিকেটীয় বিষয়ে ইউ টার্ন মারতে দেখা গিয়েছে পাকিস্তানকে। কিংবদন্তি মনে করছেন, সিদ্ধান্ত বদল করবে পাকিস্তান। গাভাসকর বলেন, 'আমার মনে হয় পরের চার-পাঁচদিনে প্রাক্তন ক্রিকেটারদের মতামত জানার পর পাকিস্তানের সিদ্ধান্ত বদলে যাবে। এতে নতুন কি আছে? আমরা জানি পাকিস্তানের ক্রিকেটাররা অবসর নেওয়ার চার-পাঁচদিন পর আবার অবসর ভেঙে ফিরে আসে। বলে, তাঁদের ফ্যানরা আরও বেশিদিন ক্রিকেট খেলার অনুরোধ করেছে। এবারও সেটা হতে পার।' পাকিস্তান ক্রিকেট বোর্ডের শাস্তি চান হরভজন সিং। আগেই তিনি জানিয়েছিলেন, ক্রিকেটের স্বার্থে এটা ক্ষতিকারক। ভাজ্জি বলেন, 'আইসিসির ন্যায়ের অপেক্ষায়। নির্বাসন, জরিমানা হতে পারে। হয়ত আর কোনওদিন আইসিসি টুর্নামেন্টের আয়োজন করতে পারবে না পাকিস্তান।' মদনলাল মনে করেন, নিজেদের পায়ে কুরুল মারছে পাকিস্তান। তিনি বলেন, 'ওরা নিজেদের ক্রিকেটের ক্ষতি করছে। এটা সমস্যার সমাধান করবে না। কাউকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। গাভাসকরের সঙ্গে অনেকটা একমত অশ্বিন। তিনি বলেন, 'নক আউটে ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও কি ম্যাচটা বাতিল করা হবে? সেটা কি নিশ্চিত? তাহলে কি বিশ্ব টি-২০ বাই হবে?' এই বিষয়ে মতামত দেন শহিদ আফ্রিদি, মহম্মদ ইউনিসও। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের।
পাকিস্তানের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত বিশেষজ্ঞ এবং ভক্তদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে
AajKaal News•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.