Achira News Logo
Achira News

পঞ্চায়েত নির্বাচনের ভয়ে দুই বছরের শিশুকন্যাকে খুন ভারতীয় যুবকের

Dainik Statesman
পঞ্চায়েত নির্বাচনের ভয়ে দুই বছরের শিশুকন্যাকে খুন ভারতীয় যুবকের
Full News
Share:

দুইয়ের বেশি সন্তান থাকলে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়া যায় না— এই নিয়ম মানতেই নিজের সন্তানকে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ভয়াবহ ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি নান্দেড় জেলার মুখেড় তালুকের কেরুর গ্রামের। অভিযুক্ত যুবকের ২ মেয়ে ও ১ ছেলে ছিল। মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। কিন্তু প্রার্থী হতে গেলে ১ বা ২ এর বেশি সন্তান থাকা চলবে না। এই নিয়ম যুবকের নির্বাচনে দাঁড়ানোর পথে বাধা হয়ে দাঁড়ায় বলে অভিযোগ। পুলিশের দাবি, পঞ্চায়েত প্রধান হওয়ার তীব্র ইচ্ছা থেকেই তিনি এই অপরাধ করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, গত ২৯ জানুয়ারি এক মেয়েকে বাইকে করে তেলেঙ্গানার নিজামাবাদ জেলায় নিয়ে যান অভিযুক্ত। অভিযোগ, সেখানেই একটি খালে শিশুটিকে ফেলে দিয়ে পালিয়ে যান তিনি। পরে স্থানীয়রা জলে শিশুর দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। শিশুটির ছবি বিভিন্ন থানায় পাঠানো হলে কেরুর গ্রামের মানুষ তাকে শনাক্ত করেন। এরপর পুলিশ অভিযুক্তের বাড়িতে যায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তাঁর ১ সন্তান ২দিন ধরে নিখোঁজ ছিল। সন্দেহের ভিত্তিতে যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ জানায়, জেরার মুখে তিনি নিজের পরিকল্পনার কথা স্বীকার করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তে আরও জানা গিয়েছে, বর্তমান পঞ্চায়েত প্রধানের কাছে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন ওই যুবক। তখন নাকি প্রধান তাঁর ১ সন্তানকে দত্তক নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু তাতে রাজি হননি অভিযুক্ত। এরপরই এক সন্তানকে খুনের পরিকল্পনা করেন বলে পুলিশের দাবি। ঘটনার পর তিনি নিখোঁজ ডায়েরিও করেন। ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

পঞ্চায়েত নির্বাচনের ভয়ে দুই বছরের শিশুকন্যাকে খুন ভারতীয় যুবকের | Achira News