কাবুল, ২৫ জানুয়ারি: একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে তুষারপাত। প্রকৃতির জোড়া রোষে বিধ্বস্ত আফগানিস্তান। বিচ্ছন্ন বহু গ্রাম। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬১ জন। আহত ১১০ জনের বেশি। আফগানিস্তানের ৩৪টির মধ্যে ১৫টি প্রদেশে এই দুর্যোগ ভয়াবহ প্রভাব ফেলেছে। বড় সড়কগুলি বরফ ও কাদায় বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে দুর্গম গ্রামগুলির সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মূল এলাকার। প্রবল শৈত্যপ্রবাহের মধ্যে অন্তত ৪৫৮ ঘর ভেঙে গিয়েছে। মৃত্যু হয়েছে অসংখ্য গবাদিপশুর। ২০২৬ সালে আফগানিস্তান ভয়াবহ মানবিক সংকটে পড়তে চলেছে বলে এই মাসের শুরুতে সতর্ক করেছিল রাষ্ট্রসঙ্ঘ। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব ক্ষয়ক্ষতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষত দেশের প্রত্যন্ত এলাকা, যেখানে বহু ঘর মাটি দিয়ে তৈরি, সেখানে পরিস্থিতি আরও ভয়াবহ।
প্রকৃতির ক্রোধে জর্জরিত আফগানিস্তানঃ ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের ধ্বংসাত্মক পরিণতি
Bartaman Patrika•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Bartaman Patrika
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.