উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:ব্যস্ত জীবন আর অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি এবং পেটের সমস্যা এখন ঘরে ঘরে। তবে পুষ্টিবিদদের মতে, দিনের প্রথম খাবার অর্থাৎ প্রাতরাশ বা ব্রেকফাস্ট যদি সঠিক হয়, তবে এই দুই সমস্যাকেই কাবু করা সম্ভব। রক্তে গ্লুকোজের মাত্রা স্থির রাখতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে প্রাতরাশে কিছু বিশেষ বদল আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফাইবারের ম্যাজিক: ওটস ও ডালিয়া:শর্করার শত্রু হলো ফাইবার। ওটস বা ডালিয়ায় থাকা দ্রবণীয় ফাইবার রক্তে শর্করার শোষণ ধীর করে দেয়, ফলে খাওয়ার পর হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার ভয় থাকে না। চিনি মেশানো দুধ-ওটসের বদলে সবজি দিয়ে তৈরি ওটসের খিচুড়ি বা উপমা পেটের মেদ কমাতেও সাহায্য করে। প্রোবায়োটিকের গুণ: টক দই:অন্ত্রের সুস্বাস্থ্যের জন্য টক দইয়ের বিকল্প নেই। এটি একটি প্রাকৃতিক প্রোবায়োটিক যা হজম ক্ষমতা বাড়ায়। প্রাতরাশে লাল চিঁড়ের সঙ্গে টক দই খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং শরীরে গ্লাইসেমিক লোড কম পড়ে। যা পরোক্ষভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। প্রোটিন ও শক্তি: ছাতু ও ডিম:যাঁদের সকালে ভারী কাজের অভ্যাস, তাঁদের জন্য ছাতুর শরবত বা সেদ্ধ ডিম আদর্শ। ছাতু শরীরের ‘কুল্যান্ট’ হিসেবে কাজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। অন্যদিকে, ডিমের প্রোটিন শরীরের ইনসুলিন হরমোনকে কার্যকর রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞের পরামর্শ:সকালে খালি পেটে মেথি ভেজানো জল খাওয়ার অভ্যাস ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে। প্রাতরাশে ময়দার তৈরি খাবারের বদলে হোল গ্রেইন বা দানাশস্য জাতীয় খাবার রাখলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়।
প্রাতঃরাশের জাদুঃ ফাইবার সমৃদ্ধ খাবারগুলি কীভাবে রক্তে শর্করার পরিমাণ এবং অন্ত্রের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে পারে
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.