‘এপস্টিন ফাইলস’-এ দেশের প্রধানমন্ত্রীর নাম জড়ানোর ঘটনায় এ বার সরব হলো তৃণমূল। শুক্রবার আমেরিকা কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত বেশ কিছু নথি প্রকাশ্যে এনেছে আমেরিকার বিচার বিভাগ। তার মধ্যেই একটি নথিতে নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে কংগ্রেস। এ বার ‘এপস্টিন ফাইলস’-এ মোদীর নাম উঠে আসার ঘটনায় সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল।রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে মোদীর নাম জড়ানোর কড়া নিন্দা করেছে রাজ্যের শাসকদল। ‘এপস্টিন ফাইলস’-এ দেশের প্রধানমন্ত্রীর নাম জড়ানো বিশ্বের দরবারে দেশের অপমান বলে দাবি করেছে শাসকদল। পোস্টে বলা হয়েছে, ‘যে প্রধানমন্ত্রী নিজেকে ‘জ়িরো টলারেন্স’-এর প্রতিমূর্তি বলে দাবি করেন, ‘এপস্টিন ফাইলস’-এ তাঁর নাম জড়ানো দেশের অপমান।‘এপস্টিন ফাইলস’-এ নাম জড়ানোর বিষয়ে মোদীর প্রতিক্রিয়া দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। পোস্টে বলা হয়েছে, কোনও গণতন্ত্রে এমন গুরুত্বর অভিযোগ উঠলে স্বচ্ছতার সঙ্গে এবং দায়িত্ব নিয়ে সেই অভিযোগের বিরুদ্ধে জবাব দেওয়া উচিত। চুপ করে থাকা কোনও সমাধান নয়। পোস্টে আরও দাবি, যদি এই অভিযোগের সামান্যতম সত্যতাও থাকে, প্রধানমন্ত্রীর উচিত তার যোগ্য জবাব দেওয়া এবং সামনে এগিয়ে এসে নিজেকে স্ক্রুটিনি করার সুযোগ দেওয়া। ব্যক্তিগত এবং রাজনৈতিক সুবিধার জন্য দেশের সম্মান এবং দেশবাসীর বিশ্বাস কখনই বাজি রাখা উচিত নয়।For a Prime Minister who cloaks himself in the rhetoric of “zero tolerance,” the very appearance of@narendramodi’s name in investigative records of the United States Department of Justice concerning convicted sex offender Jeffrey Epstein is nothing short of a national…বিতর্কের সূত্রপাত শুক্রবার। এ দিন প্রকাশিত নথি অনুযায়ী, ২০১৭ সালের ৯ জুলাই একটি ইমেলটি পাঠিয়েছিল আমেরিকান ধনকুবের তথা কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন। জেবর ওয়াই নামে এক ব্যক্তিকে ইমেল করেছিল এপস্টিন। তাতে লেখা ছিল, ‘ভারতীয় প্রধানমন্ত্রী মোদী পরামর্শ মেনে চলেছেন এবং আমেরিকান প্রেসিডেন্টের সুবিধার্থে ইজ়রায়েলে নাচ ও গান করেছেন। কয়েক সপ্তাহ আগে তাঁদের দেখা হয়েছিল। এটি কাজ করেছে!’ প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালের জুন মাসে ইজ়রায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেটিই ছিল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইজ়রায়েল সফর।বিষয়টি নিয়ে গতকালই সরব হয়েছে কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় এই ইমেলটি শেয়ার করে কংগ্রেস দাবি করেছে ২০১৭ সালের জুন মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার সময়ে জেফ্রি এপস্টিনের সঙ্গেও মোদীর যোগাযোগ হয়ে থাকতে পারে। এর ঠিক এক সপ্তাহ পরেই, ৪ থেকে ৬ জুলাই প্রধানমন্ত্রী মোদী ইজ়রায়েল সফরে ছিলেন। কংগ্রেসের দাবি, এপস্টিনের ইমেলে উল্লিখিত ‘পরামর্শ’ মেনেই প্রধানমন্ত্রীর সফর বা সেখানে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঠিক করা হয়েছিল।बेहद शर्मनाक!!Epstein files में नरेंद्र मोदी का नाम आ गया है। अमेरिका के सीरियल रेपिस्ट, बाल यौन अपराधी और मानव तस्कर जेफरी एपस्टीन ने 9 जुलाई 2017 को एक मेल में लिखा 👇"The Indian Prime Minister Modi took advice and danced and sang in Israel for the benefit of the US…pic.twitter.com/in73ajVjcRযদিও, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিক সম্মেলনে এই সমস্ত অভিযোগ ও জল্পনাকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছেন। একজন দণ্ডিত অপরাধীর ব্যক্তিগত ইমেলে কী লেখা আছে, তা কোনও গুরুত্ব পাওয়ারই যোগ্য নয় বলে জানিয়েছেন রণধীর।
প্রধানমন্ত্রী মোদীর উল্লেখ সহ জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত নথির শ্রেণিবিন্যাস বাতিল করল আমেরিকা
EI Samay•
Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.