উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরীর প্রয়াণের রেশ কাটতে না কাটতেই ফের শোকের ছায়া টলিউডে। প্রয়াত হলেন জনপ্রিয় ধারাবাহিক ‘সাধক বামাক্ষ্যাপা’র বিশিষ্ট চিত্রনাট্যকার(Script Writer)ঋতম ঘোষাল(Ritam Ghoshal)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও কন্যাকে নিয়ে পুরী(Puri)ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই হৃদরোগে আক্রান্ত হন ঋতম বাবু। কলকাতায় ফেরার পর তাঁকে তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। বুধবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা সহকর্মী শিবাশিস মুখোপাধ্যায়। আজ বেলা সাড়ে ১২টা নাগাদ টেকনিশিয়ান স্টুডিওতে তাঁর মরদেহ আনা হবে সহকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য। পৌরাণিক ও ঐতিহাসিক ধারাবাহিক লেখায় ঋতম ঘোষালের বিশেষ মুনশিয়ানা ছিল। ‘মহাপীঠ তারাপীঠ’, ‘কিরণমালা’, ‘দেবী চৌধুরাণী’, ‘কৃষ্ণ’ এবং ‘সাধক রামপ্রসাদ’-এর মতো অসংখ্য সফল ধারাবাহিকের নেপথ্যে ছিল তাঁর কলম। অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচারণায় উঠে এসেছে ঋতমের লেখনীর জাদুতে ‘সাধক বামাক্ষ্যাপা’র ১০ বছর চলার সাফল্য। পর্দার ‘বামাক্ষ্যাপা’ সব্যসাচী চৌধুরীও তাঁর প্রিয় ‘ঋতমদা’র প্রয়াণে মর্মাহত। দীর্ঘ সময় ধরে স্পন্ডিলাইটিস ও আর্থ্রাইটিসের যন্ত্রণার মধ্যেও হাসি মুখে কাজ করে যাওয়া এই গুণী ব্যক্তিত্বের প্রয়াণে শোক প্রকাশ করেছেন চৈতি ঘোষাল, রূপাঞ্জনা মিত্র, ভাস্বর চট্টোপাধ্যায় সহ টেলিপাড়ার বিশিষ্টরা।
প্রয়াত প্রবীণ অভিনেতা তমাল রায়চৌধুরী ও চিত্রনাট্যকার ঋতম ঘোষাল
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.