আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলি। সেই তালিকায় রয়েছে ভারতও। বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচে নামবেন সূর্যকুমার যাদবরা। আগামী ৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। মূল দলের পাশাপাশি ভারতের-এ দলও একটি ম্যাচ খেলবে। আমেরিকার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তাদের বিরুদ্ধে মাঠে নামবেন আয়ুষ বাদোনি’রা। আমেরিকা ছাড়াও নামিবিয়ার বিরুদ্ধেও খেলবে তারা। এ দলে মূলত তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি, দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে থাকা তিলক বর্মাও ‘এ’ দলের হয়ে খেলবেন। আসলে, বিশ্বকাপের আগে তিলকের ফিটনেস দেখে নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আইসিসির পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ২থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৬ ম্যাচ আয়োজন করা হবে। অন্যদিকে, দুটি প্রস্তুতি ম্যাচের জন্য এদিনই ১৫ সদস্যের ভারতীয় ‘এ’ দল ঘোষণা করা হল। সেই দলে সুযোগ পেয়েছেন আইপিএলে খেলা একাধিক তরুণ ক্রিকেটার। দলের অধিনায়ক হিসেবে ভরসা করা হয়েছে আয়ুষ বাদোনিকে। এদিকে জানা গেছে, বিশ্বকাপের আগে যদি স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারেন সেক্ষেত্রে ‘এ’ দলের স্কোয়াডে থাকা রিয়ান পরাগ ভারতীয় দলে সুযোগ পেতে পারেন। ভারতীয়-এ দল-আয়ুষ বাদোনি (অধিনায়ক), নামান ধীর, আশুতোষ শর্মা, প্রিয়াংশ আর্য, নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক), তিলক বর্মা, রিয়ান পরাগ, মানব সুতার, অশোক শর্মা, উরভিল প্যাটেল, গুরনাজপ্রীত সিং, বিপ্রাজ নিগম, রবি বিষ্ণই, খলিল আহমেদ, মায়াঙ্ক যাদব
প্রস্তুতি ম্যাচ সহ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি চলছে
Dainik Statesman•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.