পলাশবাড়ি:শারীরিক অসুস্থতাকে হার মানিয়ে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা(Madhyamik Exam 2026)দিল আলিপুরদুয়ার ১ ব্লকের(Palashbari)অদম্য এক পরীক্ষার্থী। মঙ্গলবার পরীক্ষার শুরুতেই জ্ঞান হারিয়ে ফেলেছিল জান্নাতুন ফিরদৌসি নামে ওই ছাত্রী। পরে প্রশাসনিক তৎপরতায় হাসপাতালেই তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। পলাশবাড়ির ঘাটপাড় এলাকার বাসিন্দা জান্নাতুন শিলবাড়িহাট হাইস্কুলের ছাত্রী। তার পরীক্ষার আসন পড়েছিল যোগেন্দ্রনগর হাইস্কুলে। এদিন সকালে সহপাঠীদের সঙ্গে গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পরই জান্নাতুন অসুস্থ হয়ে পড়ে এবং গাড়িতেই সংজ্ঞা হারায়। ঘটনাটি নজরে আসতেই স্কুল কর্তৃপক্ষ ও সোনাপুর ফাঁড়ির পুলিশ দ্রুত পদক্ষেপ করে। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলবাড়িহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসকদের সহায়তায় হাসপাতালে(Hospital)জ্ঞান ফেরার পর পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে জান্নাতুন। এরপরই জেলা শিক্ষা দপ্তর ও প্রশাসনের অনুমতি নিয়ে একজন ইনভিজিলেটর ও পুলিশের উপস্থিতিতে হাসপাতালের বেডেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। জান্নাতুনের মা হাসিনা বানু বিবি জানান, মেয়ে গত এক মাস ধরে রক্তাল্পতা ও জ্বরে ভুগছে। শরীর দুর্বল থাকা সত্ত্বেও সে পরীক্ষা দিতে অনড় ছিল। পরীক্ষা শেষে জান্নাতুন জানায়, মাঝপথে কী হয়েছিল সে বুঝতে পারেনি, তবে হাসপাতালে সুস্থ বোধ করার পর পরীক্ষা দিতে পেরে সে খুশি। শিলবাড়িহাট হাইস্কুলের প্রধান শিক্ষক পীযূষকুমার রায় জানান, পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা মাথায় রেখেই দ্রুত হাসপাতালে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
পলাশবাড়িতে পরীক্ষায় যাওয়ার পথে জ্ঞান হারিয়ে ফেললেন ছাত্র
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.