Achira News Logo
Achira News

পশ্চিম এশিয়ার উদ্বেগের মধ্যে বিকল্প রান্নার গ্যাসের উৎস চায় ভারত

Ananda Bazar
পশ্চিম এশিয়ার উদ্বেগের মধ্যে বিকল্প রান্নার গ্যাসের উৎস চায় ভারত
Full News
Share:

পরিস্থিতি ঘোরালো হচ্ছে পশ্চিম এশিয়ায়। যার জেরে ভারতে রান্নার গ্যাস নিয়ে বাড়ছে উদ্বেগ। দেশে জোগান অব্যাহত রাখতে কেন্দ্র এলপিজি এবং এলএনজি আনার জন্য আমেরিকা, অস্ট্রেলিয়া, মেক্সিকোর মতো দেশের উপরেও নির্ভর করছে। বৃহস্পতিবার পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা বলেন, ‘‘এ কথা ঠিক যে, এলপিজি-তে আমাদের চাহিদার ৯০% এবং এলএনজির ৪৭% আমদানি করতে হয়। যার সিংহভাগ আসে পশ্চিম এশিয়া থেকেই। তবে আমরা আরও বিকল্পের সন্ধানে রয়েছি।’’ তিনি জানান, গত বছর আমেরিকার সঙ্গে ভারতে এলপিজি আমদানি নিয়ে চুক্তি হয়েছিল। সেই অনুসারে কেনা হচ্ছে সেখান থেকে। দেশেও উৎপাদন ৪০% পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে সমস্যা মূলত বাণিজ্যিক সিলিন্ডার ঘিরেই। গৃহস্থালির সিলিন্ডার নিয়ে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে। যে কারণে বুকিং-এরসংখ্যা কমেছে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

পশ্চিম এশিয়ার উদ্বেগের মধ্যে বিকল্প রান্নার গ্যাসের উৎস চায় ভারত | Achira News