Achira News Logo
Achira News

পশ্চিমা ঝঞ্ঝার মধ্যে বাংলার তাপমাত্রা বেড়েছে

Bartaman Patrika
পশ্চিমা ঝঞ্ঝার মধ্যে বাংলার তাপমাত্রা বেড়েছে
Full News
Share:

একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা। যার প্রভাবে বঙ্গে শীতের দফারফা। বাড়ছে তাপমাত্রা। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ, রবিবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। যদিও এদিন সকালে শহরের আকাশে হাল্কা কুয়াশা লক্ষ্য করা গিয়েছিল। মাঘেই শহর থেকে শীতের প্রায় বিদায় হওয়ায় মনভার শহরবাসীর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Bartaman Patrika

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

পশ্চিমা ঝঞ্ঝার মধ্যে বাংলার তাপমাত্রা বেড়েছে | Achira News