উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:সরস্বতী পুজোর ঠিক আগেই রাজ্যের হবু শিক্ষকদের জন্য বড়সড় উপহার নিয়ে এল স্কুল সার্ভিস কমিশন (SSC Results)। দীর্ঘ আইনি লড়াই এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে বুধবার সন্ধ্যায় প্রকাশিত হল একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল। শুধুমাত্র তালিকা প্রকাশই নয়, এই পদক্ষেপে ফুটে উঠেছে রাজ্য সরকারের তড়িঘড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রশাসনিক তৎপরতা। সুপ্রিম কোর্ট ২০২৬ সালের অগস্ট মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেও, বিধানসভা ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বদ্ধপরিকর রাজ্য। বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়। চূড়ান্ত মেধাতালিকার (Final Merit List) পাশাপাশি ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা এবং বাতিল বা অনুত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে কমিশন।মোট ১২,৪৪৫টি শূন্যপদে নিয়োগের জন্য এই প্যানেল তৈরি করা হয়েছে।কমিশন সূত্রে খবর, আগামী ২২ জানুয়ারি থেকে সরস্বতী পুজোর জন্য সরকারি ছুটি শুরু হয়ে যাচ্ছে। ছুটি কাটলেই, অর্থাৎ ২৭ জানুয়ারি থেকে সুপারিশপত্র বিতরণের কাজ শুরু করার জোরদার প্রস্তুতি চলছে। গত ২০২৫ সালের ৪ ডিসেম্বরের মধ্যেই ৩৫টি বিষয়ের নথি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করেছিল এসএসসি। সেখানে প্রায় ২০ হাজারেরও বেশি প্রার্থী ডাক পেয়েছিলেন। যদিও আইনি সময়সীমা হাতে ছিল, তবুও পরীক্ষার্থীদের দুশ্চিন্তা কমাতে এবং ভোটের আগে ভাবমূর্তি স্বচ্ছ রাখতে দ্রুত গতিতে কাজ শেষ করল কমিশন।
পশ্চিমবঙ্গ এস. এস. সি নির্বাচনের সময়সীমার মধ্যে সহকারী শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্ত প্যানেল প্রকাশ করেছে
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.