২০৭ আসনে এখন পশ্চিমবঙ্গে রাজ করছে গেরুয়া শিবির। ৪ মে খেলা ঘুরিয়ে বাংলার রাজনৈতিক মঞ্চে উঠেছে গেরুয়া ঝড়। এই পরিবর্তনে বিজেপিকে সমর্থন করে বঙ্গে আহ্বান জানিয়েছেন টলিপাড়ার বহু তারকা। বিরোধী দলের রাজনীতির মঞ্চে থেকেও বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য উত্তরপাড়ার বিদায়ী বিধায়ক, অভিনেতা কাঞ্চন মল্লিক। ২৬-এর বিধানসভায় যদিও টিকিট পাননি কাঞ্চন। সমাজমাধ্যমে কাঞ্চন মল্লিক লেখেন, 'আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা যারা নতুন সরকার গড়তে চলেছেন। এটা মানুষের রায়। হয়তো মানুষের অনেক অভিযোগ অনুযোগ না পাওয়া হতাশা থেকে মানুষ এই পরিবর্তন এনেছে। আমি আশা রাখব নতুন সরকার মানুষের পাশে থেকে কাজে থেকে সাধারণ মানুষের সমস্ত আশা পূরণ করবে। শুধু এটুকুই চাইবো একজন সাধারণ মানুষ হিসেবে পরিবর্তন হোক শান্তির পথ ধরে হিংসার পথ ধরে নয়।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।) কাঞ্চনের এই পোস্টে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। প্রসঙ্গত, গত সোমবার ভোটের ফলাফলের উত্তেজনার মাঝে কাঞ্চন ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে তৈরি হয়েছিল জোর গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল শ্রীময়ীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। শোনা যাচ্ছে, ৫৮ বছর বয়সে নাকি তৃতীয়বার বাবা হতে চলেছেন কাঞ্চন মল্লিক। গুঞ্জনের সত্যতা যাচাই করতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল শ্রীময়ী চট্টরাজের সঙ্গে। শ্রীময়ী বলেন, "কৃষভির জন্মের সময় আমার সিজার হয়েছিল। দু'বছর না হলে তো ডাক্তারই পারমিশন দেবেন না দ্বিতীয়বার মা হওয়ার। এসব খবর যারা ছড়াচ্ছে তারা নেহাত বোকা। আর তাছাড়া, আমি যদি দ্বিতীয়বার মা হই, তাতে তো অন্য কারওর অসুবিধা হওয়ার কথা নয়।" শ্রীময়ী আরও বলেন, "যেখানে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আজ সকাল থেকে উত্তেজনা তুঙ্গে। সেখানে আমার এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। কী অদ্ভুত! এখন তো কাজে আছি, নিয়মিত কাজ করছি, এখন কোনও পরিকল্পনা নেই-ই।"
পশ্চিমবঙ্গে বিজেপির জয়, বিজয়ীদের অভিনন্দন অভিনেতা কাঞ্চন মল্লিকের
AajKaal News•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.