Achira News Logo
Achira News

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি

Uttarbanga Sambad
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি
Full News
Share:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) মহাপ্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee’s Election Campaign)। রবিবার সন্ধ্যা ৭টায় চেতলার অহীন্দ্র মঞ্চে এক মেগা কর্মীসভার ডাক দিয়েছেন তিনি। নিজের নির্বাচনি কেন্দ্র থেকেই প্রচারের সুর বেঁধে দিয়ে লড়াইয়ের ময়দানে নামছেন ‘ঘরের মেয়ে’। এই সভায় উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং ভবানীপুর এলাকার সমস্ত দলীয় কাউন্সিলাররা। কেন নজর কাড়ছে ভবানীপুর? ভবানীপুর এবার রাজ্যের সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র। একদিকে তৃণমূলের প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাঁর বিপরীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। রবিবারের এই রুদ্ধদ্বার বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুথ স্তরের কর্মীদের জন্য নির্দিষ্ট রণকৌশল স্থির করে দিতে পারেন বলে খবর। তুরুপের তাস ‘এসআইআর’ ও জনসংযোগ সূত্রের খবর, ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ৪৫ হাজার মানুষের নাম ‘এসআইআর’ (SIR) তালিকা থেকে বাদ পড়েছে। এই স্পর্শকাতর বিষয়টিকে হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রচারের রূপরেখা তৈরি করতে পারেন। ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুব্রত বক্সি স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন ‘দুয়ারে জনসংযোগ’-এ জোর দিতে। প্রয়োজনে এক এক বাড়িতে দশবার যাওয়ার বার্তাও দেওয়া হয়েছে কর্মীদের। বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে কেবল উন্নয়নের খতিয়ান তুলে ধরে নিজস্ব ছন্দে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকেই জেলা সফর রবিবার ভবানীপুরের ঘরোয়া বৈঠক সেরে সোমবার থেকেই জেলায় জেলায় ঝোড়ো প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পর থেকেই ভবানীপুরে ‘উন্নয়ন ঘরে ঘরে/ ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগান আছড়ে পড়ছে। আগামীকালে কর্মীসভা থেকে মমতা কী বিশেষ টোটকা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি | Achira News