আর মাত্র একমাস পরেই শুরু হতে চলেছে রাজ্যের বিধানসভা ভোট। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণের আগে জোরকদমে প্রচারে নামতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, উত্তর ও দক্ষিণবঙ্গ দুই প্রান্তেই আলাদা কৌশলে প্রচার চালাবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গ থেকে প্রচার শুরু করবেন ২৪ মার্চ। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তাঁর প্রথম জনসভা হওয়ার কথা। পরের দিন, ২৫ মার্চ নন্দীগ্রাম-সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকায় সভা ও কর্মীসভা করবেন তিনি। দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়ে জনসভা করার পাশাপাশি নন্দীগ্রামে কর্মীসভায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জানা গিয়েছে, ২৬, ২৮ ও ৩১ মার্চ উত্তরবঙ্গের একাধিক বিধানসভা কেন্দ্রে সভা ও রোড শো করবেন অভিষেক। গোটা মাস জুড়েই রাজ্যের বিভিন্ন জেলায় জনসংযোগ কর্মসূচি চালাবেন তিনি। ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে এবং বিরোধীদের চাপে রাখতে দুই প্রান্তে সমান্তরাল প্রচারেই ভরসা রাখছে তৃণমূল শিবির।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রচারে নেমেছে টিএমসি
Dainik Statesman•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.