Achira News Logo
Achira News

পশ্চিমবঙ্গের আই. এ. এস আধিকারিকদের তামিলনাড়ুতে নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে।

AajKaal News
পশ্চিমবঙ্গের আই. এ. এস আধিকারিকদের তামিলনাড়ুতে নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে।
Full News
Share:

আজকাল ওয়েবডেস্ক:ভোটের কাজে ভিনরাজ্যে পাঠানো হল পশ্চিমবঙ্গের আরও ছয় আইএএস অফিসারকে। বৃহস্পতিবারই ওই ছ'জনকে তামিলনাড়ুর সংশ্লিষ্ট জায়গায় কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এই ছ'জন আইএএস অফিসারের তালিকা: - রানি এ আয়েশা- অরবিন্দ কুমার মিনা- সিয়াদ এন- সামা পারভিন- পি উলাগানাথন- প্রীতি গোয়েল এই ছ'জনের মধ্যে পি উলাগানাথন ও সামা পারভিন রাজ্যের সচিব হিসাবে কর্মরত ছিলেন। পঞ্চায়েত এবং গ্রামীণ দপ্তরের সচিব ছিলেন পি উলাগানাথন। এছাড়াও পশ্চিমবঙ্গ ইলেকট্রনিক্স টেস্টিং এবং স্ট্যান্ডার্ড বিভাগের সচিবের দায়িত্বও সামলেছেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচবি ছিলেন সামা পারভিন, সঙ্গে সামলেছেন জিটিএ-র প্রধান সচিবের দায়িত্বও। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের এই ছ’জন আইএএস অফিসারকে তামিলনাড়ুতে পাঠানো হয়েছে। এঁরা তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ভোট পর্যবেক্ষকের কাজের দায়িত্ব সামলাবেন। গত রবিবার ভোট ঘোষমার পর মধ্যরাতেই বাংলার মুখ্য ও স্বরাষ্ট্রসচিব পদ থেকে যতাক্রমে নন্দিনী চক্রবর্তী এবং জগদীশপ্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর গত তিন দিনে আরও চারজন আইএএস-কে সরানো হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত বাংলার মোট ১২ আইএএস-কে সরিয়ে দিল কমিশন। ভোটের মুখে কমিশনের এ হেন পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি দিয়েছিলেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার ফের একবার কমিশনের বিরুদ্ধে সরব হন তিনি। পুরো বিষয়টিকে গণতান্ত্রিক কাঠামোর পক্ষে বিপজ্জনক ইঙ্গিত বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

পশ্চিমবঙ্গের আই. এ. এস আধিকারিকদের তামিলনাড়ুতে নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে। | Achira News