২০২৬ সালের IPL শেষ হলেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেভারতীয় ক্রিকেট দল(Team India)। জুন মাসে শুরু হবে ব্যস্ত সূচি। প্রথমে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে ভারত, তার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ়ে নামবে। এর পর T20 সিরিজ় খেলতে আয়ারল্যান্ড (Ireland) সফরে যাবে দল। কিন্তু এই সফরগুলোর আগেই ভারতীয় শিবির বড় ধাক্কা খেয়েছে। দলের দুই নির্ভরযোগ্য পেসার চোটের কারণে এই মরশুমেরIPL-এ খেলতেই পারেননি। শুধু তাই নয়, তাঁরা কবে মাঠে ফিরবে, তা নিয়েও তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। ফলে আন্তর্জাতিক সূচি শুরুর আগেই বোলিং বিভাগ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে টিম ইন্ডিয়া শিবিরে।ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলিং ইউনিটে বড় সমস্যার সৃষ্টি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আকাশ দীপ (Akash Deep) এবং হর্ষিত রানা (Harshit Rana) চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ় এবং আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সূত্রে জানা গিয়েছে, দুই বোলারেরই রিহ্যাব প্রক্রিয়া ভালো ভাবে চলছে, তবে ম্যাচ ফিটনেসে ফিরতে আরও সময় লাগবে। ধারণা করা হচ্ছে, অগস্টে অনুষ্ঠিত দলীপ ট্রফি (Duleep Trophy) তাঁদের সম্ভাব্য প্রত্যাবর্তনের মঞ্চ হতে পারে।আকাশ দীপ মূলত পিঠের চোট থেকে সেরে উঠছেন। অন্যদিকে হর্ষিত রানা T20 বিশ্বকাপের আগে হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন। দু’জনেই কলকাতা নাইট রাইডার্সের (KKR) অংশ এবং পুরো ২০২৬-এর পুরো IPL মরশুমে খেলতে পারেননি।BCCI সূত্র আরও জানিয়েছে, বর্তমানে তাঁদের স্ট্রেন্থ ট্রেনিং চলছে। এর পর ধীরে ধীরে জগিং, স্প্রিন্ট এবং স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে রিটার্ন টু প্লে প্রোটোকল সম্পন্ন করতে হবে। সেই কারণেই আফগানিস্তান সিরিজ় এবং আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য তাঁরা এখনই প্রস্তুত নন।আকাশ দীপ মূলত টেস্ট ক্রিকেটে বিশেষজ্ঞ বোলার হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে ভারতের হয়ে তাঁর পারফরম্যান্সও দারুণ ছিল। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহামে তিনি একাই ১২ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। তাই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে তাঁর অভাব দলকে ভোগাবে। অন্যদিকে হর্ষিত রানা তিনটি ফরম্যাটেই খেলেন। ২০২৫ সালে তিনি ১৪টি ওয়ানডে ম্যাচে ২৬ উইকেট নিয়ে ভারতের অন্যতম সফল বোলার হয়ে উঠেছিলেন। ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই তাঁর অনুপস্থিতি ভারতীয় দলের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
পেসারের চোটের কারণে ভারতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক প্রত্যাবর্তন বিলম্বিত
EI Samay•
Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.