নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ইডির অভিযানে জামুড়িয়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকার হদিশ। জামুড়িয়ায় এসবিআই ব্রাঞ্চ থেকে টাকা গোনার মেশিন নিয়ে এলেন ইডির আধিকারিকরা। পাশাপাশি টাকা গোনার জন্য ব্যাঙ্ক থেকে দুই আধিকারিককেও ডেকে আনা হয়েছে বলে সূত্রের খবর। ইডির আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যবসায়ী রাজেশ বানসাল এবং তাঁর পরিজনদের ওই এলাকায় হার্ডওয়ারের ব্যবসা রয়েছে। জামুড়িয়ার পাশাপাশি রানিগঞ্জ-সহ অন্যান্য এলাকাতেও তাঁদের কারবার রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্তরা সাম্প্রতিককালে কয়লার ব্যবসাও করছিলেন। মূলত মাফিয়াদের কাছ থেকেই কয়লা নিয়ে তা বেসরকারি সংস্থায় দেওয়া হত বলে অভিযোগ। এছাড়া তাঁদের কাছে বহু কয়লা মাফিয়া টাকাও খাটাতো বলে অভিযোগ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত রাজেশকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।
বেআইনি কয়লা লেনদেনের অভিযোগের মধ্যে আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করল ইডি
Bartaman Patrika•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Bartaman Patrika
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.