সালেহ মোহাম্মদি (Saleh Mohammadi)। ইরানের (Iran) প্রতিভাময় কুস্তিগীর (Wrestler)। মাত্র ১৯ বছর বয়স। এর মধ্যেই দেশ-বিদেশে একাধিক খেতাব জিতেছিলেন। কিন্তু আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধেপ্রতিবাদেপা মেলানোর অভিযোগে বৃহস্পতিবার তাঁকে প্রকাশ্যেফাঁসি(Iran executes 19-year-old wrestler Saleh Mohammadi) দিল ইরান সরকার। দাবি, বিক্ষোভের সময়ে দু’জন পুলিশ কর্মীকে খুন করেছিলেন তিনি। তবে ইরানের মানবাধিকার সংগঠনগুলির দাবি, এই অভিযোগ নেহাতই অজুহাত।সালেহকে ফাঁসি দেওয়ার কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (IRIB)। প্রতিবেদন অনুযায়ী, এ দিন কুম শহরে ‘একদল মানুষের উপস্থিতিতে’ সালেহ মোহাম্মদিকে ফাঁসি দেওয়া হয়েছে। সালেহর সঙ্গেই ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে সৈয়দ দাভোদি ও মেহদি ঘাসেমি নামে আরও দুই প্রতিবাদীকে।ফাঁসির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরানের মানবাধিকার সংগঠন IHRNGO। সংগঠনের পরিচালক মাহমুদ আমিরি মোঘাদ্দম বলেন, ‘লাগাতার নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের পরে তিন জনকে ফাঁসি দেওয়া হয়েছে।’ ভবিষ্যতে এ ভাবে আরও ফাঁসি দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। মোঘাদ্দম বলেন, ‘এই ঘটনাকে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে দেখছি। বিরোধী স্বর দমন করতেই এই পদক্ষেপ করা হয়েছে।’কার্যত বিনা বিচারে তিন জনকে ফাঁসি দেওয়া হয়েছে বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। একটি বিবৃতিতে তারা বলেছে, ‘কোনও বিচার হয়নি। গায়ের জোরে স্বীকারোক্তি আদায় করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে।’ ঘটনার তীব্র নিন্দা করেছেন ইরানের কমব্যাট অ্যাথলিট এবং মানবাধিকার কর্মী নিমা ফার। তাঁর কথায়, ‘এটা প্রকাশ্যে রাজনৈতিক হত্যা। সমাজে আতঙ্ক সৃষ্টি করাই মূলত লক্ষ্য।’উল্লেখ্য, ২০১৮ সালে সরকার বিরোধী বিক্ষোভের সময়ে এক নিরাপত্তা কর্মীকে খুনের অভিযোগে নাভিদ আফকারি নামে এক ইরানি কুস্তিগীরকে ফাঁসি দেওয়া হয়েছিল। সালেহর ফাঁসির সঙ্গে সেই ঘটনার মিল পাচ্ছেন অনেকেই। ইরানকে সমস্ত রকম আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিও জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলি। মোঘাদ্দমের কথায়, ‘ইরান এখন ইসলামিক প্রজাতন্ত্র টিকিয়ে রাখার লড়াই লড়ছে। তারা জানে, সরকারের কাছে সবচেয়ে বড় হুমকি হলো সাধারণ মানুষ। তাই ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলছে।’
বিক্ষোভ উস্কে দেওয়ার দায়ে ইরানের কুস্তিগীর সালেহ মোহাম্মাদির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
EI Samay•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.