Achira News Logo
Achira News

বঙ্গোপসাগরে আর্দ্রতার কারণে পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়

Ganashakti Patrika
বঙ্গোপসাগরে আর্দ্রতার কারণে পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়
Full News
Share:

বঙ্গোপসাগরের উপরে বাড়ছে বায়ুর আর্দ্রতা তার জেরেই কলকাতা সহ দুই বঙ্গের বেশ কিছু জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। যারজেরে,বৃহস্পতিবার থেকে বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে শুস্ক আবহাওয়া বজায় থাকলেও পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ নদীয়ার বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি স্থানে বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পাড়ে ঝোড়ো হাওয়া। ফলত ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি, শুক্রবারও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার ঝড়বৃষ্টি, বজ্রবিদুৎ সহ ঘণ্টায় ৫০-৬০ কিমি বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্তবেগে দমকা হওয়ার দিতে পারে। সপ্তাহান্তে একই পরিস্থিতি জারি থাকবে বলেই জানাচ্ছে হওয়া অফিস। পাশাপাশি বুধবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে, ৩০-৫০ কিমি\ঘন্টা বেগে বইতে পারে দমকা হাওয়া।এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আপাতত রাজ্যের সব জেলাতেই শুস্ক আবহাওয়াও জারি থাকবে। তবে, আগামী কয়েকদিনে দিনও রাতের তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবেনা বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ganashakti Patrika

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

বঙ্গোপসাগরে আর্দ্রতার কারণে পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় | Achira News