Achira News Logo
Achira News

বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার উদয়পুরে বিয়ের প্রস্তুতি ভাইরাল

AajKaal News
বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার উদয়পুরে বিয়ের প্রস্তুতি ভাইরাল
Full News
Share:

গত কয়েকদিন ধরে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে বিনোদন মহলে চর্চার শেষ নেই। যদিও জীবনের নতুন অধ্যায় শুরু নিয়ে কখনও মুখ খোলোননি দুই তারকা। তবে তাঁরা যে শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তা টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে। দক্ষিণী ইন্ডাস্ট্রি এবং বিটাউন সূত্রের খবর, উদয়পুরে তারকা যুগলের বিয়ের আসর বসবে। সম্প্রতি সেই এলাহি বিয়ের প্রস্তুতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে, উদয়পুরের ঐতিহাসিক সিটি প্যালেসে চলছে বিয়ের সাজসজ্জা। ফুল, আলোর ঝলকানি ও স্টেজ‑প্রস্তুতির ছবি দেখে অনুরাগীদের অনুমান, এখানেই চার হাত এক হবে বিজয়-রশ্মিকার। সিটি প্যালেস প্রায় ৪০০ বছর পুরনো এবং লেক পিচোলার ধারে অবস্থিত। রাজকীয় স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি ভারতের অন্যতম বিখ্যাত প্রাসাদ। ভাইরাল ভিডিওতে নজরে এসেছে প্যালেসের বিভিন্ন অংশে স্টেজ সাজানোর দৃশ্য। আয়োজন রয়েছে বাহারি ফুলের, ঝাড়বাতি দিয়ে সাজানো হচ্ছে পুরো এলাকা। যা দেখে রীরিতমতো ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। রশ্মিকা ও বিজয়ের প্রেমের গল্প দর্শকদের কাছে খুব পরিচিত। গত অক্টোবরে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁদের বাগদানের খবর ছড়িয়ে পড়ে। প্রথমে বিষয়টি ছিল শুধুই কানাঘুষো। তবে পরে বিজয়ের ঘনিষ্ঠ সূত্র থেকেই নিশ্চিত করা হয়, এই সুখবর আর গুজব নয়, সত্যিই বাগদান সেরেছেন তাঁরা। গত ৩ অক্টোবর বিজয়ের বাড়িতে দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। তখনই চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ের খবর সামনে আসে। এদিকে বিয়ের প্রস্তুতির ভিডিও ও সাজ‑সজ্জা দেখে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে। প্রাথমিকভাবে ২ ফেব্রুয়ারি দুই তারকার বিয়ের গুঞ্জন ছড়ায়। পরে জানা যায় ২৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে পারেন তাঁরা! সম্প্রতি রশ্মিকাকে মুম্বই বিমানবন্দরে তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে হালকা হেসে এড়িয়ে যান নায়িকা।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার উদয়পুরে বিয়ের প্রস্তুতি ভাইরাল | Achira News