Achira News Logo
Achira News

বিতর্কে ধর্ষিতার মাকে প্রার্থী করল বিজেপি

EI Samay
বিতর্কে ধর্ষিতার মাকে প্রার্থী করল বিজেপি
Full News
Share:

আরজি করের নির্যাতিতার মা কি এ বার বিজেপির প্রার্থী? বিজেপি এখনও তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেনি। আজ, বৃহস্পতিবার প্রার্থিতালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আরজি করের নির্যাতিতার বাবা ‘এই সময় অনলাইন’-কে জানান, ‘অনেক দিন আগেই আমাদের প্রস্তাব দেওয়া হয়েছিল বিজেপির তরফে। আমরাও অনেকবার বিজেপির সঙ্গে যোগাযোগ করেছি। তার পরেই তারা ঠিক করেছে আমার স্ত্রীকে পানিহাটিতে প্রার্থী করবে।’২০২৪ সালের ৯ অগস্ট আরজি করে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেমিনার হলের চার তলায়। অভিযোগ ওঠে, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনাকে সামনে রেখে উত্তাল হয়েছিল গোটা বাংলা। নিন্দায় সরব হয়েছিলেন সকলে। প্রথমে সিআইডি, পরে তা সিবিআইয়ের হাতে যায়। সিবিআই আদালতে জানিয়েছিল, এই ঘটনা ধর্ষণে মূল অভিযুক্তএকজনই। সেই মামলায় ২০২৫ সালের ১৮ জানুয়ারি রায়দান করে আদালত। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাস দেন শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস।যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মামলার গতিবিধি নিয়ে প্রথম থেকেই অখুশি ছিল নির্যাতিতার পরিবার। এখনও অখুশি তারা। প্রকাশ্যেই সে কথা বলেছেন নির্যাতিতার বাবা, মা। সেই নির্যাতিতার মা এ বার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিধানসভা ভোটে বিজেপির পদ্ম-প্রতীকে লড়বেন বলেই খবর। এখানে তৃণমূলের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। সিপিএমের কলতান দাশগুপ্ত।নির্যাতিতার বাবার কথায়, ‘আমাদের লক্ষ্য একটাই, সুবিচার পাওয়া। সঙ্গে মানুষের জন্য কাজ করা। দেখা যাক। লড়াই করব। আশা করি জিতব। আমার মেয়ের ন্যায় বিচারের যে লড়াই, সে লড়াই কিছুটা সহজ হবে বলে মনে করছি। এই আশাতেই নির্বাচনে অংশ নিচ্ছি আমরা। সঙ্গে মানুষের জন্য কাজ করে যাব।’নির্যাতিতার মা বলেন, ‘বিজেপির প্রার্থী হয়ে লড়তে চাই। আমি দেখলাম নারী সুরক্ষা এ রাজ্যে নেই। এমনকী এ সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। তাই তৃণমূলের মূল উপড়ে ফেলতে বিজেপির সঙ্গে আছি।’ কিন্তু এই প্রস্তাবটা দিলেন কে? সাবধানী জবাব আরজি করের ছাত্রীর বাবার, ‘কে প্রস্তাব দিলেন এতটা ডিটেল বলা ঠিক নয়। এটা অভ্যন্তরীণ বিষয়।’

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

বিতর্কে ধর্ষিতার মাকে প্রার্থী করল বিজেপি | Achira News