Achira News Logo
Achira News

বিধানসভা নির্বাচনের আগে 4 কোটি টাকার সম্পত্তির কথা প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমাংতা বিশ্ব শর্মা।

Dainik Statesman
বিধানসভা নির্বাচনের আগে 4 কোটি টাকার সম্পত্তির কথা প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমাংতা বিশ্ব শর্মা।
Full News
Share:

বিধানসভা নির্বাচনের আগে মনোনয়ন জমা দিতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিজের ও পরিবারের সম্পদের বিস্তারিত হিসাব প্রকাশ্যে এলো। এই মুহূর্তে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৫.১৬ কোটি টাকা। জলুকবাড়ি কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামায় বিষয়টি উল্লেখ করা হয়েছে। হলফনামা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর নিজের নামে মূলত অস্থাবর সম্পত্তি রয়েছে। ২০২১ সালের তুলনায় ২০২৬ সালে তাঁর সম্পদের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ২.৩৬ কোটি টাকা। নগদ অর্থ হিসেবে তাঁর কাছে রয়েছে প্রায় ২ লক্ষ টাকার কিছু বেশি, এবং বিভিন্ন ব্যাঙ্কে জমা রয়েছে উল্লেখযোগ্য অঙ্কের টাকা। তিনি কোনও শেয়ার বা অন্য বিনিয়োগ মাধ্যমে অর্থ রাখেননি বলেও জানিয়েছেন। অন্যদিকে, তাঁর স্ত্রী রিনিকি ভূঞা শর্মার সম্পদের পরিমাণ অনেক বেশি। তিনি একটি সংবাদমাধ্যম সংস্থার পরিচালনার দায়িত্বে রয়েছেন। তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় ১৩.৫৪ কোটি টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৯.২৫ কোটি টাকা। এর মধ্যে নিজস্ব ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি রয়েছে। পাশাপাশি বিভিন্ন বিনিয়োগ মাধ্যমেও তাঁর প্রায় ৫.১০ কোটি টাকার সম্পদ রয়েছে। এছাড়াও তাঁর নামে নগদ ৩ লক্ষ টাকার কিছু বেশি এবং ব্যাঙ্কে প্রায় ৭৫ লক্ষ টাকা জমা রয়েছে বলে জানা গিয়েছে। দুই জনের নামেই ঋণ রয়েছে। মুখ্যমন্ত্রীর নিজের নামে প্রায় ৯৫ লক্ষ টাকার ঋণ রয়েছে, যা মূলত ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া। অন্যদিকে, তাঁর স্ত্রীর নামে ঋণের পরিমাণ অনেক বেশি, প্রায় ১৫.৯১ কোটি টাকা। এদিকে, আসামের ১২৬টি আসনে নির্বাচনের জন্য মনোনয়ন জমার প্রক্রিয়া জোরকদমে চলছে। ইতিমধ্যেই বহু প্রার্থী তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে মনোনয়ন জমা দেওয়ার পর তা যাচাই করা হবে। পরবর্তী ধাপে প্রার্থী পদ প্রত্যাহারের সুযোগ থাকবে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদের হিসাব প্রকাশ এখন স্বচ্ছতার গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। এই তথ্য সামনে আসার পর তা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

বিধানসভা নির্বাচনের আগে 4 কোটি টাকার সম্পত্তির কথা প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমাংতা বিশ্ব শর্মা। | Achira News