Achira News Logo
Achira News

বিধানসভা নির্বাচনের আগে মালদায় ডাকাতির চক্র আটক করেছে পুলিশ

EI Samay
বিধানসভা নির্বাচনের আগে মালদায় ডাকাতির চক্র আটক করেছে পুলিশ
Full News
Share:

আর কয়েকদিন পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে মালদায় ডাকাতির ছক বানচাল করল পুলিশ। গ্রেপ্তার করা হলে পাঁচ দুষ্কৃতীকে। উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র। রবিবার গভীর রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনা।হরিশ্চন্দ্রপুর থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর জাকির হোসেনের নেতৃত্বে পুলিশকর্মী ও সিভিকদের একটি দল রুটিন টহলদারি করছিলেন এলাকায়। সেই সময়ে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে, কস্তুরিয়া এলাকায় একটি আমবাগানের মদের ঠেকে ৭ জন দুষ্কৃতী জড়ো হয়েছে। ওই দলটি তুলসীহাটা এলাকায় একটি ফাঁকা বাড়িতে ডাকাতির পরিকল্পনা করছে বলেও খবর পায় পুলিশ। দ্রুত ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।পুলিশ সূত্রের খবর, ওই আমবাগানের বাইরে গাড়ি লুকিয়ে রাখে পুলিশ। তারপরে আড়াল নিয়ে বাগানে ঢোকে পুলিশের দলটি। আচমকা অভিযানে ৫ জনকে পাকড়াও করেছে দলটি। ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে একটি সেভেন এমএম পিস্তল, ২টি গুলি, একটি পাইপ গান, চারটি টর্চ লাইট, লোহার রড সহ বিভিন্ন অস্ত্র। ধৃতদের নাম দিলশাদ রাজা (৩০), মশিউর রহমান (৩৮), কালু (৪০), আরিফুল হক (৩৬), মহম্মদ নিসার আহমেদ (৩০)। সোমবার প্রত্যেককে চাঁচল মহাকুমা আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের কোনও অপরাধের রেকর্ড রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে। কোন বড় চক্রের সঙ্গে ধৃতদের যোগ রয়েছে কি না সেটাও দেখা হচ্ছে। এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে দুষ্কৃতীদের হাতে এল সেটা নিয়েও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

বিধানসভা নির্বাচনের আগে মালদায় ডাকাতির চক্র আটক করেছে পুলিশ | Achira News