Achira News Logo
Achira News

ব্রাউন রাইস কেকঃ ওজন কমানোর জন্য একটি অপরাধ-মুক্ত জলখাবার

Ananda Bazar
ব্রাউন রাইস কেকঃ ওজন কমানোর জন্য একটি অপরাধ-মুক্ত জলখাবার
Full News
Share:

চিনিই সবচেয়ে বড় শত্রু, এমনই মনে করছেন চিকিৎসকেরা। স্থূলত্ব থেকে ডায়াবিটিস, উচ্চ কোলেস্টেরল থেকে হাইপারটেনশন— সবের জন্যই চিনিকে দোষী করা হয়েছে। তার সঙ্গেই যোগ হয়েছে ময়দা। এখনকার সময়ে খাওয়াদাওয়ার যে ধারা চলছে, তাতে চিনি-ময়দাকে বাতিলের খাতাতেই ফেলা হয়েছে। সে জায়গায় উঠেএসেছে রাগি, বাজরা, ডালিয়া, কিনোয়ার নাম। সাদা চালের বদলে বাঙালি হেঁশেলেও রাঁধাহচ্ছে বাদামি চালের ভাত বা ব্রাউন রাইস। ময়দা দিয়ে বানানো পেস্ট্রির বদলে রাগি বাওট্‌সের কেক এখন খুব জনপ্রিয়। ব্রাউন রাইস কেক ইদানীংকালে স্বাস্থ্যকর ডায়েটেরখাতায় নাম লিখিয়ে ফেলেছে। কমবয়সিরা বেশ পছন্দ করছেন এই কেক। এটি কি আদৌ ওজন কমাতেপারে? রোজ খাওয়া কি ভাল? ব্রাউন রাইস কেকের ভালমন্দ কম ক্যালোরি এবং ফাইবারে ভরপুরে ব্রাউন রাইস কেক ওজন কমাতে কার্যকর। একটিরাইস কেকে মাত্র ৩০-৬০ কিলোক্যালোরি থাকে যা একটি ময়দা দিয়ে তৈরি বিস্কুট বাপাউরুটির তুলনায় কম। ব্রাউন রাইস কেক হালকা, ফাইবারে ভরপুর হওয়ায় অনেক ক্ষণ পেটওভর্তি রাখবে। তবে রোজ এটি বেশি পরিমাণে খেতে থাকলে মুশকিল। কম ক্যালোরি থাকলেও এতেকার্বোহাইড্রেট আছে, তা ছাড়া গ্লাইসেমিক ইনডেক্স খুব একটা কম নয়, তাই পরিমিতপরিমাণেই খেতে হবে। ডায়াবিটিসে কি রাইস কেক খাওয়া যাবে? এতে প্রোটিন কম, ফাইবার বেশি। ডায়াবিটিস থাকলে রাইস কেক খেতে হবে পরিমিত।এতে ফাইবার বেশি থাকায় রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়বে না। তবে ডায়াবিটিসেররোগীরা খুব বেশি পরিমাণে খেতে পারবেন না। বিকেলের টিফিনে বা সকালের জলখাবারেপরিমিত পরিমাণে খেলে উপকার পাবেন। ব্রাউন রাইস কেক আসলে ‘লো-ক্যালোরি স্ন্যাকিং’। চিপ্‌সবা ভাজাভুজির বদলে এখন স্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়ার ঝোঁকই বেড়েছে। এমন খাবারবেছে নেওয়া হচ্ছে যা সুস্বাদু অথচ পুষ্টিকর। সে দিক দিয়ে ব্রাউন রাইস কেক আদর্শ।জাঙ্ক ফুডের বদলে এই খাবার পুষ্টির চাহিদাও মেটাবে আবার মনও ভরাবে। কী ভাবে তৈরি করবেন? উপকরণ: ২ কাপ সেদ্ধ করা ব্রাউন রাইস ১টি ডিম ২ চামচকর্নফ্লাওয়ার স্বাদমতো নুন ও গোলমরিচ ২ চামচ অলিভ অয়েলবা সাদা তেল অলিভ অয়েল: সামান্য প্রণালী: একটি পাত্রে সেদ্ধ ব্রাউন রাইস, ডিম, নুন ও গোলমরিচ ভাল করে মিশিয়ে নিন। এতেকর্নফ্লাওয়ার দিয়ে ফেটিয়ে নিন। অভেন ট্রে-তে সামান্য তেল ব্রাশ করে নিন। মিশ্রণটি ছোট ছোট গোল চ্যাপ্টা বিস্কুটের আকারে ট্রে-তে সাজান। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অভেন আগে প্রি-হিট করে নিন। তার পর ১৫-২০ মিনিট কেকগুলি বেক করুন যত ক্ষণ না মুচমুচে হচ্ছে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

ব্রাউন রাইস কেকঃ ওজন কমানোর জন্য একটি অপরাধ-মুক্ত জলখাবার | Achira News