জানুয়ারি ২৫:বলিউডে আবারও 'বর্ডার' ঝ়ড়। ২৯ বছর পর এখনও স্বমহিমায় বর্ডার। ১৯৯৭ সালের জে পি দত্ত দ্বারা পরিচালিত বর্ডার ভারতীয় পর্দায় নজর কেড়েছিল দর্শকদের। ফের বর্ডার ২ একই ভাবে নজর কাড়ছে সিনে প্রেমীদের। অনুরাগ সিং দ্বারা পরিচালিত বর্ডার ২ মুক্তি পেয়েছে জানুয়ারি ২৩ তারিখে। মুক্তি পেয়েই ঝড় তুলেছে বক্স অফিসে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সানি দেওল। এই সিনেমাটি প্রথম দিনেই প্রায় ৩০ কোটির কাছিকাছি আয় করে ফেলেছে। আবার দ্বিতীয় দিনে প্রথম দিনের রিপোর্ট ভেঙে ৭২.৬৯ কোটি আয় করেছে বর্ডার ২ । চলতি সপ্তাহান্তে ছবির আয় আরও বাড়বে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। পরিচালক ও প্রযোজকদের আশা, আগামী দিনে আগের সমস্ত রেকর্ড ভেঙে ‘বর্ডার ২’ দর্শকদের মন জয় করবে।
বর্ডার 2: বলিউডের প্রিয় যুদ্ধের নাটক একটি বিজয়ী প্রত্যাবর্তন করে
Bartaman Patrika•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Bartaman Patrika
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.