Achira News Logo
Achira News

বারাণসীতে ইফ্তার পার্টিতে গাঙ্গেয় নদীতে ফেলে দেওয়া আবর্জনা নিয়ে বিতর্ক

EI Samay
বারাণসীতে ইফ্তার পার্টিতে গাঙ্গেয় নদীতে ফেলে দেওয়া আবর্জনা নিয়ে বিতর্ক
Full News
Share:

বিরিয়ানি খাওয়ার পরে উচ্ছিষ্ট গঙ্গা নদীতে ফেলার অভিযোগ। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বারাণসীতে। ‘পবিত্র’ গঙ্গা নদীতে এই ভাবে উচ্ছিষ্ট ফেলায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, এই অভিযোগ তুলে পুলিশের কাছে গিয়েছিলেন বিজেপির যুব মোর্চার স্থানীয় নেতা রজত জয়সওয়াল। ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযোগ, বারাণসীতে গঙ্গার বুকে নৌকায় ইফতার পার্টি চলছিল। সেখান থেকেই বর্জ্য নদীতে ফেলার অভিযোগ ওঠে। ভিডিয়োটিসোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক দানা বাঁধে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (কোতোয়ালি) বিজয় প্রতাপ সিংয়ের নেতৃত্বে তদন্ত শুরু হয়।অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা করা হয়েছে, যার মধ্যে রয়েছে— ধর্মীয় স্থানের অবমাননা, ধর্মীয় ভাবাবেগে আঘাত, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানো, পরিবেশ দূষণ সংক্রান্ত আইন ও জল দূষণ প্রতিরোধ আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এর পরেই বারাণসী থেকে মোট ১৪ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে। অন্য দিকে, কেন এই ভিডিয়ো তৈরি করা হয়েছিল এবং এর পিছনে অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

বারাণসীতে ইফ্তার পার্টিতে গাঙ্গেয় নদীতে ফেলে দেওয়া আবর্জনা নিয়ে বিতর্ক | Achira News