সকাল থেকে কলকাতা, দুর্গাপুর, আসানসোলের মতো জায়গায় সকালথেকে ইডি হানা চলছে। মঙ্গলবার বালি এবং কয়লা পাচার মামলার তদন্তে নেমে ব্যবসায়ীরাজেশ বনসলের বাড়িতে বস্তা নিয়ে পৌঁছোলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এরআধিকারিকেরা। ইডি সূত্রে খবর, কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে ওই ব্যবসায়ীর বাড়িতে। ওইটাকার উৎস সম্পর্কে সঠিক কোনও তথ্য দিতে পারেননি ব্যবসায়ী। দুপুরে দেখা যায়, বস্তা হাতে গাড়ি থেকে নামছেন এসবিআই-রকর্তারা। ভোর সাড়ে ৬টা নাগাদকলকাতা থেকে ইডি তিনটি গাড়ি করে জামুড়িয়ায় পৌঁছোয়। তল্লাশি শুরু হয় পশ্চিমবর্ধমানের জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশেরবাড়িতে। ব্যবসায়ীর দুই পুত্র সুমিত বনসল এবং অমিত বনসলের বাড়িতেও তল্লাশি চলে।সেখানে কী কী নথি বা তথ্য পাওয়া গিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। অন্য দিকে, জামুড়িয়ারপাঞ্জাবি মোড়ে একটি হার্ডঅয়্যারের দোকান এবং একটি গুদামেও হানা দিয়েছেন ইডিআধিকারিকেরা। জামুড়িয়া হাটতলা এলাকার বনসল হার্ডঅয়্যার নামের দোকানেও তল্লাশিচলছে। বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুর সিটি সেন্টারের বাড়িতেও হানাদিয়েছেন তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পান্ডবেশ্বরের নবগ্রাম এবংদুর্গাপুরের একটি ঠিকানাতেও তল্লাশি চলছে। বিকেলের দিকে ইডি অভিযান শেষ হয়। বনশলদের বাড়ি থেকে প্রায় এক কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
বালি ও কয়লা পাচারের তদন্তের মধ্যে কলকাতা ও জামুরিয়ায় ভারতীয় কর্তৃপক্ষের অভিযান
Ananda Bazar•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.