উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:ফেব্রুয়ারির শুরুতেই বঙ্গে শীতের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই রাজ্যের আবহাওয়ায় এক বড়সড়ো বদল লক্ষ্য করা যাচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হওয়ায় শীতের কামড় ক্রমশ ফিকে হয়ে আসছে (Weather Update)। উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে শীতের আমেজ এখনও বজায় থাকলেও কুয়াশার দাপট বেড়েছে। উত্তরের সব জেলাতেই আগামী কয়েকদিন কুয়াশার দাপট বজায় থাকবে। তবে রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। তাছাড়া জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal) ইতিমধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠতে শুরু করেছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ কার্যত উধাও হয়ে রোদেলা ও গুমোট আবহাওয়া অনুভূত হবে। আগামী ৫ থেকে ৭ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পতন হবে না।
বাংলার শীত বিদায়ঃ আবহাওয়ার পরিবর্তনের ফলে উত্তরবঙ্গে কুয়াশা, দক্ষিণে তাপমাত্রা বাড়ছে
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.