Achira News Logo
Achira News

বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে চায় ভারত

Ananda Bazar
বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে চায় ভারত
Full News
Share:

পাকিস্তানকেহারিয়ে আত্মবিশ্বাসী আয়ুষ মাত্রের দল। বুধবার ছোটদের বিশ্বকাপের সেমিফাইনালেভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে হালকা ভাবে নেওয়ারসুযোগ নেই। পাঁচ বারের চ্যাম্পিয়নদের প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দলের বাধাটপকাতে হবে আফগান বাধা টপকাতে হবে। অন্য দিকে, মঙ্গলবারঅস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে গেল ইংল্যান্ড। সুপার সিক্সপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেরা ক্রিকেট খেলতে পারেননি অনূর্ধ্ব-১৯ভারত। বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ,মাত্রে, বিহান মলহোত্র, অভিজ্ঞানকুন্ডুরা প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। ভারতের জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণভূমিকা ছিল স্পিনারদের। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা সেমিফাইনালের আগেভারতীয় শিবিরের অন্যতম উদ্বেগ। আফগান দলে একাধিক ভাল স্পিনার রয়েছে। হারারের ২২গজও স্পিনারদের সাহায্য করে। স্বভাবতই সেমিফাইনালের আগে সাবধানী ভারতীয় শিবির।ধারাবাহিকতার অভাব ভাবাচ্ছে শেষ পাঁচ বারের ফাইনালিস্টদের। আফগানিস্তানেরকাছে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্টইন্ডিজ়ের মতো দলকে। মাহবুব খানের দলের অন্যতম শক্তি ব্যাটিং। ফয়জল শিনোজ়াদা,মাহবুব, ওসমান সাদাতের মতো ব্যাটারেরা বেশ ভালফর্মে রয়েছেন। দলে একাধিক অলরাউন্ডার থাকায় ভারসাম্যও ভাল। সিনিয়র ক্রিকেটের মতোঅনূর্ধ্ব-১৯ পর্যায়ও আফগানিস্তান এখন জায়ান্ট কিলারের তকমা পাচ্ছে। আফগান বোলারেরাবুধবার ভারতকেও সমস্যায় ফেললে অবাক হওয়ার কিছু থাকবে না। ছোটদেরবিশ্বকাপের ফাইনালে যারাই উঠুক, আগামীরবিবার তাদের খেলতে হবে ইংল্যান্ডের সঙ্গে। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ারঅনর্ধ্ব-১৯ দলকে ২৭ রানে হারিয়েছে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করে ৭উইকেটে ২৭৭ করে ইংল্যান্ড। ১০৭ বলে ১১০ রানের ইনিংস খেলেন থমাস রিউ। ৪০ রান করেছেনকালেব ফ্যালকোনর। অস্ট্রেলিয়ার হেডেন স্কিলার ৩১ রানে ২ উইকেট নিয়েছেন। জবাবে ৪৭.৩ওভারে ২৫০ রানে শেষ হয়েছে অস্ট্রেলিয়ার ইনিংস। অধিনায়ক অলিভার পিকের ১০০ রানেরইনিংসও তাদের হার বাঁচাতে পারেনি। ৩০ রানে ২ উইকেট ইংল্যান্ডের জেমস মিন্টোর। ৩৩রানে ২ উইকেট সেবাস্তিয়ান মরগ্যানের।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে চায় ভারত | Achira News