Achira News Logo
Achira News

বিস্ময়কর দরপত্র প্রক্রিয়ায় আইএসএল সম্প্রচার অধিকার জিতল ফ্যানকোড

Dainik Statesman
বিস্ময়কর দরপত্র প্রক্রিয়ায় আইএসএল সম্প্রচার অধিকার জিতল ফ্যানকোড
Full News
Share:

সোমবার সকালে আইএসএল সম্প্রচারের বিড পেপার খুলতেই যেন চমক অপেক্ষা করছিল ফেডারেশনের জন্য। এবারের আইএসএল সম্প্রচার করতে আগ্রহ প্রকাশ করেছিল এবিপি ডিজিটাল, ফ্যান কোড বা ইউরো স্পোর্টসের মতো একাধিক সংস্থা। পাশাপাশি, বিগত কয়েক বছর ধরে আইএসএল সম্প্রচার করা জিও হটস্টারও এই দৌড়ে ছিল। কিন্তু, সবাইকে ছাপিয়ে এবারের আইএসএল সম্প্রচারের স্বত্ব পেল ফ্যান কোড। তারা মূলত ডিজিটাল মাধ্যমের জন্যই এই বিড জমা দিয়েছিল। এই প্রসঙ্গে বলা যায়, এদিন বিড পেপার খোলার পর দেখা গেছে বেশিরভাগ সংস্থাই ডিজিটাল মাধ্যমে আইএসএল সম্প্রচারে বিশেষ আগ্রহী। তাদের মধ্যে সবচেয়ে ভাল ‘বিড’ জমা দিয়েছিল ভারতীয় সংস্থা ‘ফ্যানকোড’। সম্প্রচার স্বত্বের জন্য ফেডারেশন মোট পাঁচটি প্যাকেজের ব্যবস্থা রেখেছিল। তারমধ্যে তিনটি প্যাকেজে আগ্রহ দেখিয়েছিল ফ্যানকোড। যাতে বিশ্বব্যপী সম্প্রচারের ব্যবস্থা, টিভি সম্প্রচার, ডিজিটাল সম্প্রচার ছিল। একইসঙ্গে, ওয়ার্ল্ডফিড প্রোডাকশনের দায়িত্ব পেল কেপিএস ষ্টুডিও। এদিন সকাল ১১ নাগাদ বিডগুলি খোলা হয়। গত ১৮ জানুয়ারি সম্প্রচারের জন্য বিডের আহ্বান করেছিল ফেডারেশন। যার শেষদিন ছিল রবিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি। তবে জল্পনা থাকা সত্ত্বেও এই বিডে অংশগ্রহণ করেনি দুই বড় সংস্থা সোনি এবং জি। জানা গিয়েছে, সময়সীমা বাড়ানোর জন্য ফেডারেশনকে অনুরোধ করেছিল সোনি। যা মানতে চায়নি ফেডরেশন। বিড খোলার পর মূলত সম্প্রচারের অভিজ্ঞতা, ক্যামেরা, পরিকাঠামো জনপ্রিয়তার পাশাপাশি অর্থপ্রাপ্তির নিরিখে এগিয়ে থাকা সংস্থা কে সম্প্রচারের জন্য বেছে নেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল। এক্ষেত্রে, প্রায় ৮.৮২ কোটি টাকার বিড জমা দিয়েছিল ফ্যানকোড। বিগত বেশকিছু বছর ধরে ক্রীড়াক্ষেত্রে অন্যতম জনপ্রিয় তারা। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি টেনিস সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগীতা সম্প্রচারের অভিজ্ঞতা রয়েছে তাদের। তাই, সবদিক বিবেচনা করে ফ্যানকোডকেই আইএসএল সম্প্রচারের জন্য বেছে নিলো ফেডারেশন।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

বিস্ময়কর দরপত্র প্রক্রিয়ায় আইএসএল সম্প্রচার অধিকার জিতল ফ্যানকোড | Achira News