ভিটামিন ডি-র অভাব হতে পারে যে কোনও মানুষেরই।এটি এমন এক ভিটামিন, যার মাত্রা কমে গেলে সমস্যা একাধিক। ভিটামিনডি-র অভাবে হাড় দুর্বল হয়ে যায়, অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে। এমনকি,অবসাদেরনেপথ্যেও থাকতে পারে এই ভিটামিনের অভাব। এ ছাড়া শরীরবৃত্তীয় নানা কাজেই দরকারপড়ে ভিটামিনটির। সাধারণত সূর্যালোকের সংস্পর্শে শরীরে ভিটামিনডি তৈরি হয়। বাকি ভিটামিন মেলে দুধ, দই, কড লিভার অয়েল, তৈলাক্ত মাছ এবংবিশেষ কিছু খাবার থেকে। এর পরেও শরীরে ভিটামিনের অভাব হলে চিকিৎসকেরা সাপ্লিমেন্টবা ওষুধ দেন। তবে ওষুধ ছাড়াই ভিটামিন ডি-র মাত্রা ঠিক রাখতেনিয়মিত চুমুক দিতে পারেন বিশেষ স্মুদিতে। এক নয়, ভিটামিন ডি-মিলবে এমন তিন ধরনের স্মুদি তৈরির পদ্ধতি জেনে নিন। দুধ-কলার স্মুদি:সাধারণ দুধ নয়। ফর্টিফায়েডমিল্ক বেছে নিন। সয়া দুধও বেছে নিতে পারেন। তবে তাতে যেন আলাদা ভাবে ভিটামিন ডিযোগ করা থাকে। কলায় ভিটামিন ডি নয়, থাকে ম্যাগনেশিয়াম। এই খনিজটি ভিটামিনডি শোষণে সাহায্য করে। এই স্মুদিতে বিভিন্ন রকম বাদাম যোগ করতে পারেন। বাদামেস্বাস্থ্যকর ফ্যাট এবং প্রোটিন মিলবে। ইয়োগার্ট এবং ফলের স্মুদি:ফর্টিফায়েড ইয়োগার্টলাগবে এই স্মুদি তৈরির জন্য। ভিটামিন ডি যেহেতু নিরামিষ খাবারে কম মেলে তাইফর্টিফায়েড খাবার দরকার, যেখানে বাইরে থেকে পুষ্টিগুণ যোগহয়। ইয়োগার্টের সঙ্গে কলা, আম বা মরসুমি ফল দিয়ে স্মুদি বানিয়েনিতে পারেন। টোফু এবং ফলের স্মুদি:টোফুতেও ভিটামিন ডি মেলে।তবে ফর্টিফায়েড হলে মাত্রা আরও বেশি হয়। টোফুর সঙ্গে কলা বা স্ট্রবেরি, কাঠাবাদাম,খেজুরদিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। এই ধরনের স্মুদি খেলে ভিটামিন ডি-এর ঘাটতি হবেনা। যদি ঘাটতি হয় সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে সাপ্লিমেন্ট বা দৈনন্দিনডায়েটে বদল আনা যেতে পারে।
ভিটামিন ডি-এর মাত্রা বৃদ্ধিঃ প্রাকৃতিক পরিপূরকগুলির জন্য একটি নির্দেশিকা
Ananda Bazar•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.