Achira News Logo
Achira News

ভারতীয় রেল বিপ্লবঃ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য 7টি উচ্চগতির করিডরের ঘোষণা

Uttarbanga Sambad
ভারতীয় রেল বিপ্লবঃ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য 7টি উচ্চগতির করিডরের ঘোষণা
Full News
Share:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:ভারতীয় রেলের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। রবিবার ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026) পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) দেশের রেল পরিকাঠামোয় এক বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা করেছেন। দেশের অর্থনৈতিক গতি ত্বরান্বিত করতে মোট ৭টি হাইস্পিড রেল করিডর বা ‘গ্রোথ কানেক্টর’ তৈরির কথা জানান তিনি (High-speed rail corridors)। যার মধ্যে উত্তরবঙ্গের জন্য সবচেয়ে বড় খবর— শিলিগুড়ি-বারাণসী হাইস্পিড রেল করিডর (Siliguri-Varanasi High-Speed Rail Corridor)। অর্থমন্ত্রীর এই ঘোষণা উত্তরবঙ্গের মানুষের কাছে এক বিরাট পাওনা। শিলিগুড়িকে দীর্ঘকাল ধরেই উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। এবার বারাণসীর সঙ্গে দ্রুতগতির এই রেল সংযোগ শুধু যে যাতায়াতের সময় কমাবে তা নয়, বরং পর্যটন, বাণিজ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও এক নতুন জোয়ার আনবে। বিশেষজ্ঞরা মনে করছেন, বারাণসী-শিলিগুড়ি করিডরটি যুক্ত হলে উত্তর ও পূর্ব ভারতের মধ্যে যোগাযোগের সংজ্ঞা বদলে যাবে। বাজেটে ঘোষিত ৭টি ‘গ্রোথ কানেক্টর’ হল শিলিগুড়ি–বারাণসী, মুম্বই–পুনে, পুনে-হায়দরাবাদ, হায়দরাবাদ–বেঙ্গালুরু, হায়দরাবাদ–চেন্নাই, চেন্নাই – বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, এই করিডরগুলি মূলত আঞ্চলিক বৈষম্য দূর করতে এবং লজিস্টিক খরচ কমাতে সাহায্য করবে। আধুনিক সিগন্যালিং ব্যবস্থা ও উন্নত ট্র্যাক প্রযুক্তির মাধ্যমে ভারতীয় রেল এক নতুন যুগে প্রবেশ করছে। রেল সূত্রে খবর, এই প্রকল্পগুলির নির্মাণ পর্যায় থেকেই স্থানীয় স্তরে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে শিলিগুড়ির মতো ব্যবসায়িক কেন্দ্রে হাইস্পিড ট্রেনের উপস্থিতি উত্তর-পূর্ব ভারতের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করবে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

ভারতীয় রেল বিপ্লবঃ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য 7টি উচ্চগতির করিডরের ঘোষণা | Achira News