রবিবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন দেশজুড়ে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করেন অর্থমন্ত্রী। তার মধ্যে একটি করিডর পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশকে যুক্ত করবে বলে জানান সীতারমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীর সঙ্গে শিলিগুড়িকে জুড়বে ওই হাইস্পিড রেল করিডর। এছাড়া গুজরাতের সঙ্গে বাংলাকে জুড়ে একটি নতুন পণ্য করিডর গড়ার কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। হুগলির ডানকুনি থেকে সুরাতকে যুক্ত করবে এই পণ্য করিডর। শিল্প করিডর তৈরি হবে দুর্গাপুরে। রবিবার লোকসভা বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতের কথা ভেবে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করার প্রস্তাব দেওয়া হচ্ছে। সাতটি হাইস্পিড রেল করিডরের তালিকায় রয়েছে মুম্বই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী এবং বারাণসী-শিলিগুড়ি। তিনি জানিয়েছেন, সাতটি রেল করিডরের মাধ্যমে অর্থনৈতিক হাব, তথ্যপ্রযুক্তি হাব, পরিকাঠামো ক্লাস্টার, উন্নয়নশীল শহরগুলিকে জোড়া হবে। এতে এই শহরগুলির মধ্যে যাতায়াতের সময় কমবে। যার ফলে উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এ ছাড়া ডানকুনি থেকে সুরাতকে যুক্ত করবে একটি পণ্য করিডর। আগামী পাঁচ বছরের মধ্যে নতুন ২০টি জাতীয় জলপথ খোলা হবে বলেও জানান নির্মলা। তা জোড়া হবে সড়ক পরিবহণের সঙ্গে। এর ফলে পণ্য পরিবহণ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামোগত উন্নয়নের অঙ্গ হিসাবে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের। পরিবহণের সঙ্গে বিনিয়োগ অনেকটাই যুক্ত। পণ্য পরিবহণ সহজ এবং নির্বিঘ্নে হলে বিনিয়োগ আরও বৃদ্ধি পায়। সেই দিকটি লক্ষ্য রাখেন বিনিয়োগকারীরা। ছোট শহরে পণ্য পরিবহণ পরিকাঠামো তৈরির কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এছাড়া পাঁচটি শিল্পতালুকের জন্য ২০ হাজার কোটি টাকাও বরাদ্দ করেছে কেন্দ্র।
ভারতের কেন্দ্রীয় বাজেট 2023: মূল উদ্যোগ এবং বরাদ্দ প্রকাশ করা হয়েছে
Dainik Statesman•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.