টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের নাটক অব্যাহত। রবিবারই আনুষ্ঠানিক ভাবে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা জানিয়েছিল পাকিস্তান। পাক সরকারের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ICC। তবে বয়কটের সিদ্ধান্তে অনড় থাকলে ভবিষ্যতে পাকিস্তানের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট, সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, তা জানিয়ে সতর্ক করেছে ICC। এই জল্পনার মাঝেই এ বার প্রকাশ্যে এল নয়া রিপোর্ট। ম্যাচ বয়কট নিয়ে ICC-কে আনুষ্ঠানিক ভাবে কোনো ই-মেইল করতে চাইছে না পাকিস্তান, এমনটাই জানা যাচ্ছে।রবিবারই ঢাক পিটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান। তার ২৪ ঘণ্টার মধ্যেই উলটপুরাণের ইঙ্গিত। NDTVতে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী। বিশ্বকাপের ম্যাচ বয়কট নিয়ে ICC-কে আনুষ্ঠানিক ভাবে ই-মেইল পাঠাতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্থাৎ বয়কট নিয়ে নাটক জারি থাকবে এখনও।অন্য দিকে ICC একটি বিবৃতি জারি করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদনের অপেক্ষায় রয়েছে তারা। PCB-র থেকে এই বিষয়ে সরাসরি যোগাযোগ না করা হলে পরবর্তী পদক্ষেপ করতে পারবে না ICC। ফলে বিশ্বকাপ শুরুর দিন এগিয়ে এলেও, অপেক্ষা বাড়বে তাদের।ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে, মুখে শাস্তির বিষয়কে প্রাধান্য না দিলেও, আসলে কিছুটা ভয় পেয়েছে পাকিস্তান। সরাসরি না বললেও ভবিষ্যতে ICC-র টুর্নামেন্টে অংশগ্রহণ থেকে শুরু করে আর্থিক ক্ষতির আশঙ্কা, সবকিছু নিয়ে ওই বিবৃতিতে PCB-কে সতর্ক করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে ICC-কে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের আবেদনপত্র পাঠাতে পিছু হঠছে পাকিস্তান, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাই বিশ্বকাপের পাঁচ দিন আগেও নাটক থামছে না পাকিস্তানের।
ভারতের বিরুদ্ধে টি20 বিশ্বকাপ ম্যাচ বয়কট পাকিস্তানের, নেতিবাচক পরিণতির হুঁশিয়ারি আইসিসির
EI Samay•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.