এখনও দেশের জন্য ট্রফি জেতারস্বপ্ন দেখেন রোহিত শর্মা। ৩৮ বছর বয়সেও ছোটবেলার স্বপ্ন বদলায়নি দু’টি আইসিসি ট্রফি জয়ী প্রাক্তন অধিনায়ক। কয়েক দিন আগে পদ্ম সম্মানপ্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় রয়েছে রোহিতের নাম। তাঁরএবং তাঁর পরিবারের কাছে এই সম্মানের গুরুত্বের কথাও জানিয়েছেন। দূরদর্শন স্পোর্টসের পোস্ট করাভিডিয়োয় রোহিত বলেছেন, ‘‘পদ্মশ্রী প্রাপ্তি আমার এবং আমারপরিবারের জন্য বিশেষ একটা মুহূর্ত। আমাকে এই সম্মানের জন্য বিবেচনা করা ভারতসরকারকে ধন্যবাদ। আমার ক্রিকেটজীবনে বিভিন্ন সময় যাঁদের ভূমিকা রয়েছে, তাঁদের প্রতিও আমি কৃতজ্ঞ।’’ উল্লেখ্য, ক্রিকেটে বিশেষ অবদানের জন্য রোহিতকে পদ্মশ্রী দিচ্ছে কেন্দ্রীয় সরকার। দেশের জার্সি পরে এখনও মাঠেনামতে এবং ট্রফি জিততে কতটা মরিয়া, তা-ও জানিয়েছেনরোহিত। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘সব সময়চেষ্টা করব দেশের জন্য ম্যাচ এবং ট্রফি জিততে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।’’ ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটেঅভিষেক হয়েছিল রোহিতের। তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্সট্রফি জিতেছে ভারত। ১৯ বছর ধরে খেলছেন দেশের হয়ে। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটথেকে অবসর নেওয়ার পর রোহিতের লক্ষ্য ২০২৭ সালে এক দিনের বিশ্বকাপ জেতা। ২০২৩ সালেএকদিনের বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ভারত অপরাজিত থেকে ফাইনালে উঠেও চ্যাম্পিয়নহতে পারেনি।
ভারতের হয়ে ট্রফি জেতার জন্য রোহিত শর্মার অটল আবেগ
Ananda Bazar•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.