Achira News Logo
Achira News

মাইনাকের নতুন ওয়েব সিরিজ'গুডবাই'- তে অনুষা বিশ্বনাথন এবং শন চক্রবর্তী প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

Ananda Bazar
মাইনাকের নতুন ওয়েব সিরিজ'গুডবাই'- তে অনুষা বিশ্বনাথন এবং শন চক্রবর্তী প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
Full News
Share:

মৈনাকের নতুন ওয়েব সিরিজ়ে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অনুষা বিশ্বনাথন এবং শাওন চক্রবর্তীকে। এ কথা আগেই জানিয়েছিল আনন্দবাজার ডট কম। প্রেমের গল্পের সঙ্গে ‘ফ্যান্টাসি’র মোড়ক। ইতিমধ্যেই শুটিং হয়ে গিয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে হয়েছে শুটিং। এ বার প্রকাশ্যে সিরিজ়ের লুক। সিরিজ়ে চরিত্রগুলোকে দেখলে কখনও মনে হওয়ার জো নেই যে সেগুলো সাধারণের থেকে আলাদা। একে বারে সাদামাঠা লুকে দেখা গেল নায়ক-নায়িকাকে। অনুষা জানালেন, আলাদা করে যে সিরিজ়ে লুক-কে প্রাধান্য দেওয়া হয়েছে তেমনটা একেবারেই নয়। অভিনেতা শাওনকে দেখলেও মনে হবে পাশের বাড়ির চেনা ছেলেটি। কাহিনির সঙ্গে যে কেউ সহজে সংযোগ করতে পারবেন। অভিনেত্রী বললেন, “মৈনাকদার সঙ্গে কাজ করলে এক অন্য ধরনের স্বাধীনতা পাওয়া যায়। অন্যের সৃজনশীল ভাবনকেও গুরুত্ব দেয়। তাই কাজটা আরও সহজ হয়ে যায়।” তাঁদের এই নতুন সিরিজ়ের নাম ‘বিদায়’। গল্পের কেন্দ্রে রয়েছে প্রেম। কলকাতার এক জন ছেলে। যে পেশায় চিত্রগ্রাহক। প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা হয় তার। কথা হয়, সেই প্রেমিকার পুরনো বাড়িতে একটা রাত কাটাবে তারা। সেখান থেকেই গল্পের শুরু। এই সিরিজ় প্রসঙ্গে শাওন বলেন, “এই সিরিজ়কে কোনও একটি নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া যাবে না। বিভিন্ন ধরনের স্বাদ রয়েছে। অনুষার সঙ্গে আবার কাজ করলাম সেটা একটা প্রাপ্তি।” এই সিরিজ় দেখা যাবে নতুন প্ল্যাটফর্ম ‘সবসময়’-অ্যাপে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

মাইনাকের নতুন ওয়েব সিরিজ'গুডবাই'- তে অনুষা বিশ্বনাথন এবং শন চক্রবর্তী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। | Achira News