কৃষি ক্ষেত্রে মার্কিন অর্থনীতির অবাধ প্রবেশের ফলে বিপন্ন হবে ভারতীয় কৃষকরা বাজার মার্কিন কৃষিপণ্যে ভরে যাবে। মার্কিন বাণিজ্য চুক্তি সম্পর্কে একথা জানিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মোদী সরকার আত্মসমর্পণের তীব্র নিন্দা জানিয়েছে কৃষকদের যৌথ মঞ্চ। গোটা দেশ জুড়ে গ্রাম সভা ও মোদী-ট্রাম্পের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে তারা। আগামী ১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটে সামিল হওয়ার কথাও জানিয়েছে তারা।সংযুক্ত কিসান মোর্চার আশঙ্কা সয়াবিন, ভুট্টা, তুলা এবং দুগ্ধজাত পণ্যের উপর তাৎক্ষণিক প্রভাব পড়বে। কোটি কোটি কৃষকের জীবিকা বিপন্ন হবে। মোদী গত স্বাধীনতা দিবস লালা কেল্লা থেকে বলেছিলেন, "কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তিনি যে কোনও মূল্য দিতে প্রস্তুত।" কিন্তু বর্তমানে তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের কাছে মাথা নত করছেন। ভারতীয় বাজারে মার্কিন কৃষিপণ্যের অবাধ প্রবেশ নিশ্চিত করার জন্য আমদানি কর শূন্য করে দেওয়া হয়েছে। কৃষকরা এই ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার জন্য মোদীকে কখনও ক্ষমা করবেন না। এই সিদ্ধান্তের ফলে কোটি কোটি ক্ষুদ্র ও মাঝারি কৃষকের পরিবারকে ধ্বংস করে দেবে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার গ্রামীণ অর্থনীতিকে রক্ষা করার সময়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য আত্মসমর্পণ করছেন, এটি লজ্জাজনক।
মুক্ত বাণিজ্য চুক্তি মার্কিন কৃষি পণ্যের বাজার প্লাবিত করবে বলে ভারতীয় কৃষকদের আশঙ্কা
Ganashakti Patrika•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ganashakti Patrika
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.