Achira News Logo
Achira News

মৃণাল ঠাকুর প্রেমের শক্তিঃ শৈশবের ক্ষত মেরামত করা এবং আরও ভাল মানুষ হওয়া

Ananda Bazar
মৃণাল ঠাকুর প্রেমের শক্তিঃ শৈশবের ক্ষত মেরামত করা এবং আরও ভাল মানুষ হওয়া
Full News
Share:

ধনুষের সঙ্গে প্রেমের গুঞ্জন মৃণাল ঠাকুরের। খবর ছড়িয়েছিল, শীঘ্রই নাকি তাঁরা বিয়েও করছেন। এর মধ্যেই প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। প্রেমে পড়লে ঠিক কী হয় জানালেন মৃণাল। প্রেমে পড়ার অনুভূতি কেমন? প্রশ্ন করতেই মৃণাল বলেন, “ভালবাসার অনুভূতি সত্যিই খুব সুন্দর। সকলের অন্তত একবার এমন প্রেম হওয়া উচিত। আমাদের ভিতরে অনেক সময়ে শৈশবের কিছু সমস্যা থেকে যায়। সেগুলি মেরামত করার জন্য এমন একটা প্রেম হওয়া উচিত। এমন প্রেম আমাদের মানুষ হিসাবে আরও ভাল করে তুলতে পারে। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হল প্রেম।” চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবসে নাকি বিয়ের আসর বসবে ধনুষ ও মৃণালের। সেই গুঞ্জনে অবশ্য সায় দেননি অভিনেত্রী। আগেও এক সাক্ষাৎকারে নিজেকে ধনুষের অনুরাগী ও ভাল বন্ধু বলেই দাবি করেছেন তিনি। প্রেমে সিলমোহর দেননি তিনি। তবে প্রেমে পড়লে মহিলারা কি বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন, এই প্রশ্নের জবাব দিয়েছেন মৃণাল। তাঁর কথায়, “প্রেমে পড়লে যে কেউ আবেগপ্রবণ হয়ে যায়। তবে সবচেয়ে জরুরি হল, ভালবাসাকে স্বীকৃতি দেওয়া। যদিও প্রেমের সংজ্ঞা ক্রমশ বদলে যাচ্ছে। ভালবাসাই একমাত্র স্থির বিষয়। ভালবাসলে যে কেউ তাঁর প্রিয় মানুষের জন্য যা খুশি করতে পারেন। ভালবাসায় নিজেকে সঁপে দেওয়াই স্বাভাবিক নারীপুরুষ নির্বিশেষে।” ‌উল্লেখ্য, দক্ষিণী চলচ্চিত্রজগতের তারকা রজনীকান্তের মেয়ের সঙ্গে ধনুষের বিবাহবিচ্ছেদ হয়েছে ২০২৪ সালের নভেম্বরে। এর মধ্যেই গুঞ্জন, মৃণালের প্রেমে পড়েছেন অভিনেতা। গুঞ্জনের সূত্রপাত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো। সেখানে ধনুষের দিকে মুগ্ধদৃষ্টিতে মৃণালকে তাকিয়ে থাকতে দেখা যায়। অন্য দিকে, কথাবার্তার মাঝে বেখেয়ালেই বার বার অভিনেত্রীর হাত ধরতে দেখা যায় ধনুষকে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

মৃণাল ঠাকুর প্রেমের শক্তিঃ শৈশবের ক্ষত মেরামত করা এবং আরও ভাল মানুষ হওয়া | Achira News