Achira News Logo
Achira News

মোদী চাপের মুখে মার্কিন বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছেন বলে অভিযোগ গান্ধীর

Ananda Bazar
মোদী চাপের মুখে মার্কিন বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছেন বলে অভিযোগ গান্ধীর
Full News
Share:

আমেরিকার ধনকুবের তথা যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ফাইলে নরেন্দ্র মোদীর নাম এবং ঘুষ কেলেঙ্কারিতে মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানিকে আমেরিকার সমন— এই দুইয়ের চাপেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনে বাণিজ্য চুক্তি করতে রাজি হয়েছেন বলে রাহুল গান্ধী আজ অভিযোগ তুললেন। তাঁর দাবি, ‘‘প্রধানমন্ত্রী ভয়ঙ্কর চাপে রয়েছেন। হাজার হাজার কোটি টাকা দিয়ে নরেন্দ্র মোদীর ভাবমূর্তির যে বেলুন ফোলানো হয়েছিল, তা ফেটে যেতে পারে। তাই তিনি আপস করে ফেলেছেন।’’ তিনি এ সব কথা সংসদে বলতে চাইছিলেন বুঝেই তাঁকে সংসদে বিতর্কে বলতে বাধা দেওয়া হচ্ছে বলে রাহুলের অভিযোগ।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

মোদী চাপের মুখে মার্কিন বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছেন বলে অভিযোগ গান্ধীর | Achira News