Achira News Logo
Achira News

মোদী পশ্চিমবঙ্গ নির্বাচনের'ঐতিহাসিক'রায়কে জনগণের শক্তি এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা বলে অভিহিত করেছেন

Dainik Statesman
মোদী পশ্চিমবঙ্গ নির্বাচনের'ঐতিহাসিক'রায়কে জনগণের শক্তি এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা বলে অভিহিত করেছেন
Full News
Share:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বিস্তৃত বার্তা দেন। সেখানে তিনি এই জনাদেশকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন এবং জানান, এই ফলাফল মানুষের শক্তি, আস্থা ও পরিবর্তনের ইচ্ছার স্পষ্ট প্রতিফলন। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, ‘বাংলায় পদ্ম ফুটেছে’, এবং ২০২৬ সালের এই নির্বাচন দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতে, জনশক্তির জোরেই এই সাফল্য এসেছে এবং উন্নয়নমুখী রাজনীতি শেষপর্যন্ত মানুষের সমর্থন পেয়েছে। তিনি বঙ্গবাসীর প্রতি প্রণাম জানিয়ে বলেন, এই বিপুল জনাদেশ শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং গণতন্ত্রের শক্তিকে আরও দৃঢ় করেছে। মানুষ যে আস্থা নিয়ে বিজেপিকে সমর্থন করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। মোদী আশ্বাস দিয়ে বলেন, পশ্চিমবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে বিজেপি সর্বশক্তি দিয়ে কাজ করবে। তিনি জানান, এমন একটি সরকার গঠন করা হবে, যা সমাজের সব স্তরের মানুষের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে এবং উন্নয়নের পথকে আরও গতিশীল করবে। একই সঙ্গে তিনি দলের কর্মীদের অবদানও বিশেষভাবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে অগণিত কর্মীর নিরলস পরিশ্রম ও সংগ্রামের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও তাঁরা মাঠে থেকে মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছেন। তিনি আরও বলেন, এই কর্মীরাই দলের প্রকৃত শক্তি। তাঁদের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং ত্যাগই আজকের এই রেকর্ড সাফল্যের ভিত গড়ে দিয়েছে। সেই কারণে এই জয় শুধু দলের নয়, প্রতিটি কর্মীরও জয়। রাজনৈতিক মহলের মতে, এই বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী একদিকে যেমন ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন, তেমনই ভবিষ্যতের প্রশাসনিক রূপরেখার ইঙ্গিতও দিয়েছেন। এখন নজর, এই জনাদেশের ভিত্তিতে পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক অধ্যায় কীভাবে গড়ে ওঠে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

মোদী পশ্চিমবঙ্গ নির্বাচনের'ঐতিহাসিক'রায়কে জনগণের শক্তি এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা বলে অভিহিত করেছেন | Achira News