উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2026 Exam)। স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী। পরীক্ষা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে পর্ষদ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার্থী ও পরিসংখ্যান এ বছর মাধ্যমিক পরীক্ষার (Education News) একটি উল্লেখযোগ্য দিক হলো পরীক্ষার্থীর সংখ্যার বিপুল বৃদ্ধি। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯,৭১,৩৪০ জন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে প্রায় দুই লক্ষ। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪,২৬,৭৩৩ এবং ছাত্রীর সংখ্যা ৫,৪৪,৬০৬। সময়সূচি ও নির্দেশিকা প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে। পরীক্ষার্থীরা প্রশ্ন পড়ার জন্য ১৫ মিনিট সময় পাবে। মূল পরীক্ষা শুরু হবে বেলা ১১টা থেকে এবং চলবে দুপুর ২টো পর্যন্ত। পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরীক্ষাকেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। নির্দেশিকা অমান্য করলে পরীক্ষা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। পরীক্ষা সংক্রান্ত বেশকিছু গাইডলাইন জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ পর্ষদের কড়া নির্দেশিকায় এমন কিছু বিষয় রয়েছে, যা না মানলে পরীক্ষা বাতিল হতে পারে। ১. পরীক্ষা কক্ষে অবশ্যই আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে।২.পরীক্ষাকেন্দ্রের ভিতরে কোনও অভিভাবকের প্রবেশ নিষিদ্ধ।৩.পরীক্ষাকেন্দ্রে কোনও ধরনের মুঠোফোন নিয়ে প্রবেশ করা যাবে না৷ করলে পরীক্ষা বাতিল হতে পারে।৪. স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটারের মতো কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করা যাবে না।৫. পরীক্ষা শেষ হবে দুপুর ২টোয়। তার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকক্ষ থেকে বের হওয়া যাবে না।৬. নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে৭.পরীক্ষার খাতায় নির্ধারিত স্থানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। পর্ষদের কন্ট্রোল রুম ও হেল্পলাইন (Helpline Numbers) পরীক্ষা চলাকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে এবং পরীক্ষার্থী বা অভিভাবকদের সহায়তায় ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেন্ট্রাল কন্ট্রোল রুম:০৩৩ ২৩২১ ৩৮১৩ / ০৩৩ ২৩৫৯ ২২৭৭ উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস:০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ কলকাতার আঞ্চলিক অফিস:০৩৩ ২৩২১ ৩৮১১ এ ছাড়াও খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন হিসাবে আরও তিনটি নম্বর দেওয়া হয়েছে– ০৩৩ ২৩২১ ৩০৮৯, ০৩৩ ২৩২১ ৩৮১৬, ০৩৩ ২৩২১ ৩২১৬। এই নম্বরগুলিতে সভাপতি, সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে পর্যাপ্ত পুলিশি প্রহরার পাশাপাশি যাতায়াতের জন্য অতিরিক্ত গণপরিবহনের ব্যবস্থাও করা হয়েছে। পর্ষদ সভাপতি ও সচিব জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা যাতে শান্তিতে পরীক্ষা দিতে পারে, তার জন্য সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন।
মধ্যমিক 2026 পরীক্ষা রাজ্য জুড়ে শুরুঃ অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.