হরমুজ়(Strait of Hormuz) দিয়ে নিরাপদে তেলের ট্যাঙ্কার পারাপার করাতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। প্রায় এক সপ্তাহ পরে তাতে সাড়া দিল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইটালি-সহ ইউরোপের একাধিক দেশ। রাজি হয়েছে জাপানও (Japan)। বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে তারা বলেছে, ‘হরমুজ় স্বাভাবিক করতে আমেরিকার সঙ্গে যোগ দিতে আমরা প্রস্তুত।’ তবে যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে সরাসরি কোনও মন্তব্য করা হয়নি বিবৃতিতে।পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ় প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। শুধু তাই নয়, তেল নিয়ে কোনও জাহাজ বেরনোর চেষ্টা করলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পস। তার পর থেকেই বাজারে দেখা দিয়েছে তেলের সংকট। দাম ছাড়িয়ে গিয়েছে ব্যারেল প্রতি ১০০ ডলার।এই পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজের উপরে ইরানের হামলার তীব্র নিন্দা করে বিবৃতি জারি করেছে জাপান ও ইউরোপের দেশগুলি। বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের উপরে ইরানের হামলা, তেল ও গ্যাসের পরিকাঠামোয় আক্রমণ এবং হরমুজ় প্রণালী বন্ধ করে দেওয়ার তীব্র নিন্দা জানাই।’ ইরানকে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, ‘ইরানের এই পদক্ষেপের ফলে বিশ্বের সবাইকে ভুগতে হবে।’এর পরেই হরমুজ় খুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘হরমুজ দিয়ে তেলবাহি জাহাজ চলাচল নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, আমরা করতে প্রস্তুত।’ একই সঙ্গে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল ছাড়ার সিদ্ধান্তকেও স্বাগত জানানো হয়েছে বিবৃতিতে।এর মধ্যেই ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেনআমেরিকার অর্থসচিব স্কট বেসেন্ট। Fox নিউজ়ের ‘মর্নিং উইথ মারিয়া’ শো-তে যোগ দেন স্কট। সেখানে পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে তেলের দাম বৃদ্ধি নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।’ নিষেধাজ্ঞার কারণে ইরান স্বাভাবিকভাবে তেল বিক্রি করতে পারে না। অনেক তেল জাহাজে জমিয়ে রাখা হয়। পরে সেগুলো বিক্রি করার জন্য অপেক্ষা করে। এই তেলের উপর থেকেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
মার্কিন রাষ্ট্রপতির অনুরোধে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে সম্মত ইউরোপীয় দেশগুলি
EI Samay•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.