Achira News Logo
Achira News

মালদায় 5 লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করল পুলিশ

Uttarbanga Sambad
মালদায় 5 লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করল পুলিশ
Full News
Share:

মালদা:ফের মালদা জেলায় জাল নোটের বড়সড় পাচার ছক বানচাল করল পুলিশ। সোমবার কালিয়াচক থানার পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার জালনোটসহ(Fake Indian Currency)এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মোশারফ হোসেন (২২)। তার বাড়ি বৈষ্ণবনগর থানার পার দেওনাপুর এলাকায়। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে চরি অনন্তপুর আইটিআই সংলগ্ন এলাকায় জালনোটের লেনদেন হবে। সেই খবরের ভিত্তিতে কালিয়াচক থানার একটি দল এলাকায় হানা দেয়। সেখান থেকেই মোশারফকে সন্দেহভাজন অবস্থায় আটক করা হয় এবং তল্লাশিতে তার কাছ থেকে ৫ লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়। তদন্তে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হওয়া সমস্ত নোটই ‘৯আরকে’(9RK Series Notes)সিরিজের। পুলিশ সূত্রে খবর, এর আগেও মালদায় একই সিরিজের জালনোট উদ্ধার হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক জালনোট পাচারকারীরা এখন এই সিরিজটি ব্যবহার করছে। পুলিশি তদন্তে দেখা গিয়েছে, এই জালনোটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছে। কাঁটাতারের বেড়া পার করার জন্য সরাসরি কাঁটাতারের উপর দিয়ে প্যাকেট ছুঁড়ে এদেশে পাঠানো হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। এই চক্রের মূল হোতাদের খোঁজ পেতে ধৃত মোশারফকে এদিন ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

মালদায় 5 লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করল পুলিশ | Achira News