Achira News Logo
Achira News

মেলবোর্নে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টার থেকে গান্ধী মূর্তি চুরি

AajKaal News
মেলবোর্নে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টার থেকে গান্ধী মূর্তি চুরি
Full News
Share:

আজকাল ওয়েবডেস্ক:ভারত উপহার দিয়েছিল অষ্ট্রেলিয়াকে। সেই গান্ধী মূর্তি রাতের অন্ধকারে গোড়ালি থেকে কেটে ছুরি করে নিয়ে পালাল কয়েকজন। ঘটনায় হইচই। অষ্ট্রেলিয়ার মেলবোর্নের অষ্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টার। আর সেখান থেকেই আচমকা উধাও গান্ধী মূর্তি। আর তা ঘিরেই হইচই। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার রাত ১২টা ৫০ মিনিট নাগাদ ওই ব্রোঞ্জ মুর্তিটি ছুরি হয়েছে বলে জানা যায়। জানা গিয়েছে, কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি ওই বিপুল ওজনের মূর্তি কেটে চুরি করে নিয়ে যায়। ওই মূর্তি প্রসঙ্গে প্রথমেই যা উল্লেখ্য, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ওই ৪২৬ কেজি ওজনের গান্ধী মূর্তি উপহার দিয়েছিল অষ্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারকে। ২০২১ সালের ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী স্কট মরিসন মূর্তিটি উদ্বোধন করেন এবং প্রথম ২৪ ঘন্টার মধ্যে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি ওই মূর্তিটি ভাঙচুর করে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘটনার বেশ কিছু ছবি ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকহারে। যদিও তার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। যদিও তাতে দেখা গিয়েছে, যেখানে মূর্তিটি স্থাপিত ছিল, সেখানে মূর্তির গোড়ালি পর্যন্ত অংশ রয়েছে। কেটে নেওয়া হয়েছে তার উপরের অংশ। অস্ট্রেলিয়া টুডের এক প্রতিবেদন অনুসারে, সোমবার রাত আনুমানিক ১২.৫০ মিনিটে চুরির ঘটনাটি ঘটে বলে অভিযোগ। তথ্য, তিনজন অজ্ঞাত অপরাধী একটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করেছে। পুলিশ জানিয়েছে, ভিক্টোরিয়া পুলিশ নক্স ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের কর্মকর্তারা মামলাটি তদন্ত করছেন এবং স্ক্র্যাপ মেটাল ডিলারদের ব্রোঞ্জ মূর্তিটি বিক্রি করার চেষ্টাকারী যে কেউ সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। মূর্তি প্রসঙ্গে যেকোনও সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে অবিলম্বে রিপোর্ট করার কথা বলা হয়েছে। সর্বভারতীয় সংবামাধ্যম সূত্রে খবর, অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটির সদস্য জানিয়েছেন, ভবনের সিসিটিভিতে ওই ঘটনার কিছুটা দেখা গিয়েছে, যদিও গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েনি বলেই তথ্য। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এর আগে, ২০২৫ সালের জুলাই মাসে, মেলবোর্নের পূর্ব উপকণ্ঠে বোরোনিয়ায় শ্রী স্বামীনারায়ণ মন্দিরের গ্রাফিতি ভাঙচুর করা হয়েছিল, সেই সময় ঘটনাটিকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় সেখানে। প্রায় একই সময়ে, সেখানে এশীয় দুটি রেস্তোরাঁয় মন্তব্য এবং তার প্রেক্ষিতে অশান্তি ছড়ানোর ঘটনা ঘটে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

মেলবোর্নে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টার থেকে গান্ধী মূর্তি চুরি | Achira News