Achira News Logo
Achira News

মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের নিন্দা ভারতের

Ananda Bazar
মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের নিন্দা ভারতের
Full News
Share:

অস্ট্রেলিয়ার মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর এবং অবমাননার তীব্র নিন্দা করল ভারতের বিদেশ মন্ত্রক। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজমাধ্যমে একটি বিবৃতি পোস্ট করেন। লেখেন, “মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। আমরা বিষয়টি অস্ট্রেলীয় প্রশাসনের কাছে জানিয়েছি। দ্রুত পদক্ষেপ করে মূর্তি উদ্ধার ও দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার আর্জিও জানানো হয়েছে।” জানা গিয়েছে, মেলবোর্নের রোভিলে অবস্থিত অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জের মূর্তি ছিল। গত ১২ জানুয়ারি অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ওই গান্ধীমূর্তিটি চুরি করে নিয়ে যায়। অভিযোগ, চুরি করার সময় মূর্তিটির পায়ের উপরের অংশ থেকে কেটে নেওয়া হয়। শুধু পড়ে রয়েছে ব্রোঞ্জের মূর্তিটির পা। উল্লেখ্য, ২০২১ সালের ১২ নভেম্বর তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন মূর্তিটি উন্মোচন করেছিলেন। এর আগে অস্ট্রেলিয়াতেই মহাত্মা গান্ধীর ব্রোঞ্জের মূর্তি ভাঙা পড়েছিল মেলবোর্নে। ঘটনার পর পালটা গুজরাতে নাথুরাম গডসের একটি মূর্তিও ভাঙা হয়।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের নিন্দা ভারতের | Achira News