Achira News Logo
Achira News

'যুব সাথী "প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা দিতে বিলম্বের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে যুবকদের বিক্ষোভ

EI Samay
'যুব সাথী "প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা দিতে বিলম্বের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে যুবকদের বিক্ষোভ
Full News
Share:

রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে ‘যুব সাথী’ প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। ১ এপ্রিল থেকে এই প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য দেওয়ার কথা থাকলে মার্চ মাস থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। তবে আবেদন করে অনেকেই টাকা পাননি বলে অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকে। এ দিন বিক্ষোভও দেখান উপভোক্তাদের একাংশ।অভিযোগ, প্রথম দিকে আবেদন করেও অনেকেই এখনও টাকা পাননি। এমনকী মোবাইলে টাকা পাওয়ার এসএমএস এলেও সেই অর্থ অ্যাকাউন্টে জমা পড়েনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কুশমণ্ডি ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান শতাধিক বেকার যুবক। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিডিও নয়না দে এবং কুশমণ্ডি থানার আইসি তরুণ সাহা। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দ্রুত‘যুব সাথী’ প্রকল্পেটাকা না পেলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধাপে ধাপে সকল আবেদনকারীই টাকা পাচ্ছেন, তাই কিছুটা দেরি হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যাও সামনে এসেছে। দ্রুত সমস্যা দেখে তা সমাধান ও ভাতার অর্থ দ্রুত পান তার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।বিক্ষোভকারী সাইদুর ইসলাম বলেন, ‘আমরা প্রথমে আবেদন করেও এখনও টাকা পাইনি। অথচ পরের আবেদনকারীরা অনেক দিন আগেই যুব সাথীর টাকা পেয়ে গিয়েছেন।’ এ বিষয়ে বিডিও নয়না দে বলেন, ‘কুশমণ্ডি ব্লক থেকে প্রায় ১৩ হাজার আবেদন আপলোড করা হয়েছে। যার মধ্যে ৩ হাজার বাতিল হয়েছে। যারা এখনও টাকা পাননি, তাঁদের তথ্য জেলায় পাঠিয়ে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।’

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

'যুব সাথী "প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা দিতে বিলম্বের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে যুবকদের বিক্ষোভ | Achira News